রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

দিঘলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ আমিনুল শেখ (সাদ্দাম)

ZAYED HOSSAIN
ZAYED HOSSAIN - Dighlia Representative, Khulna District প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:২৮ পিএম | 29 বার পড়া হয়েছে
দিঘলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ আমিনুল শেখ (সাদ্দাম)

দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ আমিনুল শেখ (সাদ্দাম), দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

স্থানীয় গোয়াল পাড়ার মুরব্বি ও যুবকদের সূত্রে জানা যায়, মোঃ আমিনুল শেখ (সাদ্দাম) সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। গোয়াল পাড়া ও ব্রম্মগাতী এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ইতোমধ্যেই ৮ নং ওয়ার্ডের অনেক মানুষের কাছে তিনি পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ আমিনুল শেখ (সাদ্দাম) বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি সদস্য পদে নির্বাচন করতে চান। জনগণ সুযোগ দিলে ৮ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, সুন্দর ও সেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্থানীয় মানুষের সহযোগিতা ও সমর্থন নিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে স্থানীয় অনেকেই মনে করছেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে মোঃ আমিনুল শেখ (সাদ্দাম) নির্বাচনে ভালো সাড়া পেতে পারেন।

উখিয়ায় উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
উখিয়ায় উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

(১৪ মার্চ) বিকেল চারটায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উখিয়া টেকনাফ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সম্মার্তে উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যেগে এক ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বি এন পির সভাপতি সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান জনপ্রিয় জননেতা সরওয়ার জাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক উখিয়া উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান
সুলতান মাহমুদ চৌধুরী।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী যুবদলের আহবায়ক সাইফুল সিকদার,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ানুর ছিদ্দিকী
ছাত্র দলের কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী ছাত্রদলের উদ্দেশ্য বলেন আমরা অনেক কিছু বিসর্জনে বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই সময় আমাদের সকলের উচিৎ সম্প্রীতি সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রেখে চলা এমন কোন নেগেটিভ পরিবেশ সৃষ্টি না হয় যার মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট হবে।সেই দিকে আমাদের নজর রাখতে হবে। ছাত্র দলের নেতা কর্মীদের টিকাদারী, টেন্ডারবাজী বালুর মহালের ব্যবসা এই গুলো না করার পরামর্শ দেন। ছাত্ররা নিজেদের আর্দশে থেকে সুশিক্ষায় শিক্ষিত হবে মানুষ বিপদে আপদে ছুটে আসবে এটাই হবে ছাত্রদলের মুল উদ্দেশ্য। আমরা যারা বিএনপিতে আছি তোমাদের আর্থিক কোন সংকট হলে আমাদের জানাবে ছাত্রদলের নেতাকর্মীদের আমরা সাহায্য সহযোগিতা করবো। পরে তিনি উখিয়া টেকনাফের গণমানুষের নেতা শাহজাহান চৌধুরীর জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন যাতে করে শাহজাহান চৌধুরী সুস্থ ও সবল থেকে রাষ্ট্রের নিয়োজিত কার্য সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পারেন।

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৫৬ পিএম
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মান প্রসঙ্গে শনিবার বেলা ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে অনুষ্ঠিত সভায় পূজা পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদরা উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও ভবন নির্মান কমিটির সদস্য সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও পৌর কমিটির সভাপতি বাবু রাম মন্ডল দফা ভিত্তিক সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দাখিল করায় সকলে সন্তুষ্টি প্রকাশ করেন।
মতবিনিময় সভা চলাকালে উপজেলা বিএনপি-র আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস), তুষার কান্তি মন্ডল উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করে সনাতন ধর্মালম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পূজা পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুনিল মন্ডল, সন্তোষ কুমার সরকার, প্রজিৎ কুমার রায়, কালিপদ বিশ্বাস, বি.সরকার, স্নেহেন্দু বিকাশ, সুরঞ্জন চক্রবর্তী, কনক চন্দ্র সরকার, প্রকাশ ঘোষ বিধান, কালিপদ মন্ডল, দীনেশ চন্দ্র রায়, সুভাষ চন্দ্র রায়, দীপঙ্কর কুমার মন্ডল, মনোজিৎ সরদার, প্রশান্ত কুমার রায়, তুষার কান্তি বিশ্বাস, পার্থ প্রতিম সরকার, মনোরঞ্জন বিশ্বাস, গৌবিন্দ দত্ত, অমল কৃষ্ণ, বিপুল বিশ্বাস, দীনবন্ধু মন্ডল, কেশব মৃধা, সাধন চন্দ্র দাশ, প্রদীপ মন্ডল, অমল কৃষ্ণ রায়, তারক চন্দ্র মন্ডল, অনুকুল চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, ত্রিনাথ বাছাড়, পরিমল দাশ, গৌরপদ মন্ডল ও অমিত শীলসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতৃবৃন্দ জিরোপয়েন্টে পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে চলমান ভবন নির্মান কাজ পরদর্শন করেন।

ঈশ্বরদীতে জ্বালানী তেল মজুদ করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৫২ পিএম
ঈশ্বরদীতে জ্বালানী তেল মজুদ করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতি লিটারে প্রায় ২০০ গ্রাম তেল কম দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎‎শনিবার (১৪মার্চ) বিকেলে পোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোঃ করিম। তিনি‘মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সী’-এর স্বত্বাধিকারী।

‎‎জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পৌর শহরের রেলগেট এলাকায় মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সীতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার পেট্রোল পাওয়া যায়। শুধু তাই নয় পেট্রোল বিক্রিতেও প্রতি লিটারে ২০০ গ্রাম কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতারনা করায় ব্যবসায়ী মোঃ করিমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

‎‎ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখা ও তেল বিক্রিতে কম দেওয়ার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে সতর্কতামুলক জরিমানা করা হয়েছে। মজুতকৃত এসব তেল তাৎক্ষনিক নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে বলা হয়েছে।

error: Content is protected !!