বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:৩০ এএম | 184 বার পড়া হয়েছে
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত, যার শেষাংশটি এসেছে তাঁর পিতা জিয়াউর রহমানের নাম থেকে।

অল্প বয়সেই তারেক রহমানের রাজনীতিতে হাতেখড়ি হয়। জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির নির্বাহী সদস্য হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান এবং দলের ভিতরে-বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৭ সালে ১/১১ সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। তখন আটক অবস্থায় নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালে কারামুক্তি দিয়ে তাকে লন্ডনে নির্বাসনে পাঠানো হয়। লন্ডন থেকেই তিনি দল পরিচালনা করছেন।

২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার পর থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০০৭ সালের পর তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগে মোট ৮৪টি মামলা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হন।

এ সময় তারেক রহমান কার্যত বাংলাদেশের বিরোধীদলের নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত তাকে দণ্ডপ্রাপ্ত সব অভিযোগ থেকে খালাস দেন এবং তার সাজা বাতিল করা হয়। বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

জন্মদিনে কোনো অনুষ্ঠান নয়: তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলের নেতা-কর্মীদের কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব না করার নির্দেশনা জারি করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতা-কর্মীদের দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহ্বান জানানো হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদি

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার ও আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন।

তারেক রহমান দেশরক্ষার সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অনুপ্রেরণা। জাতির অধিকার প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় নেতৃত্ব ও ত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা দিচ্ছে। নেত্রীরা তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং আগামীর রাজনৈতিক জীবন সফল হোক—এই কামনা করেন।

তারা আরও বলেন, জাতির কঠিন সময় পার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানই হচ্ছেন বিরোধী রাজনৈতিক শক্তির আশা ও ভরসার কেন্দ্রবিন্দু। তাঁর জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানাই।
তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন এর লেখা ও সম্পাদনায় রচিত বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য: মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় ও এআই বিতর্কের নেপথ্যে কী?

বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:১৮ পিএম
নেতানিয়াহুর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য: মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় ও এআই বিতর্কের নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে এক চরম উত্তেজনা ও ধোঁয়াশা বিরাজ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যখন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির চেষ্টায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, ঠিক তখনই ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের পতনের খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
** সিজারিয়ায় হামলা ও স্কট রিটারের চাঞ্চল্যকর দাবি:- এই খবরের সূত্রপাত মূলত মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও সমর বিশ্লেষক স্কট রিটারের একটি কথিত দাবিকে কেন্দ্র করে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি (RT)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরায়েলের সিজারিয়াতে অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হেনেছে।
** রিটারের দাবি অনুযায়ী:-
* হামলায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
* কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
* ইসরায়েলের গর্বের ‘আয়রন ডোম’ এই নিখুঁত আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে।
** নেতানিয়াহুর অন্তর্ধান ও ‘এআই’ বিতর্ক:- গুজব ও রহস্য দানা বাঁধার প্রধান কারণ হলো গত ৭ মার্চের পর থেকে নেতানিয়াহুর রহস্যজনক অনুপস্থিতি। এতদিন পার হলেও তাকে কোনো লাইভ ভিডিও বা জনসমক্ষে দেখা যায়নি।
ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সোমবার একটি ছবি প্রকাশ করলেও নেটদুনিয়ায় তা উল্টো বিতর্কের জন্ম দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ছবিটি ‘এআই জেনারেটেড’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। আলোর প্রতিফলন ও সূক্ষ্ম কারিগরি ত্রুটিগুলো ইঙ্গিত দিচ্ছে যে, এটি একটি ভুয়া ছবি হতে পারে। প্রশ্ন উঠছে-যদি প্রধানমন্ত্রী জীবিত ও সুস্থই থাকেন, তবে তিনি কেন সশরীরে ক্যামেরার সামনে এসে সব জল্পনার অবসান ঘটাচ্ছেন না?
ইরানের প্রযুক্তির জয় নাকি প্রোপাগান্ডা যুদ্ধ?- ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ স্কট রিটারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বরাতে দাবি করছে যে, ইরান এখন ইসরায়েলের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই খবর সত্য হয়, তবে এটি হবে আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ‘সারপ্রাইজ অ্যাটাক’। তবে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন চীনের সিনহুয়া, এই খবরকে ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যা দিয়েছে।
বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত সারসংক্ষেপ:-
* সর্বশেষ দর্শন:- ৭ মার্চ (বিরশেবা এলাকায় আহতদের দেখতে গিয়েছিলেন)।
* দাবি:- সিজারিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু।
* বিপরীত যুক্তি:- ইসরায়েল ও পশ্চিমা গণমাধ্যম বিষয়টিকে গুজব বলছে।
* রহস্যের কেন্দ্র:- নেতানিয়াহুর সশরীরে অনুপস্থিতি ও এআই বিতর্কিত ছবি।
** শেষ কথায় যুদ্ধের রনকৌশল এবং বিশ্ব রাজনীতির পরিস্থিতি এখন কোন দিকে তাকিয়ে?-
মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সমীকরণে এই গুঞ্জন যদি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়, তবে তা ইসরায়েল ও আমেরিকার সামরিক দম্ভের জন্য এক বিশাল আঘাত হবে। ইরান কি সত্যিই ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ভেঙ্গে শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে পেরেছে, নাকি এটি ইরানের একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক যুদ্ধ-তা সময়ের ব্যবধানেই পরিষ্কার হবে। নিশ্চত চরম সত্যতা প্রমাণের জন্য বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং নেতানিয়াহুর সশরীরে উপস্থিতির ওপর।

ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই চর্চার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম, আবার কখনো কোনো হিরের ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানো মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।
তবে এবার কোনো গুঞ্জন বা লুকোছাপা নয়, বরং নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন এই অভিনেত্রী। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’
কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই শুনেই শো-র সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘ম্যাম, অমৃতসরের কুলচার ওপর সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।’

‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে তার তুরুপের তাস এবার ‘প্রিন্স’। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মনে ছিল টানটান উত্তেজনা।
সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ঠিক দুপুর ১২টায় প্রকাশ পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক বা টিজার।
সিনেমাটির ‘ফার্স্টলুক’ পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শাকিব খানের নতুন রূপ আর রহস্যময় আবহ দর্শকদের কৌতূহল উসকে দিয়েছে কয়েক গুণ।
পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি উন্মুক্ত করা হবে। সিনেমাটির পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে।
কারিগরি দিক থেকেও চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে। সব মিলিয়ে আসন্ন ঈদে ‘প্রিন্স’ যে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত, টিজার প্রকাশের তারিখ ঘোষণাতেই তার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।

error: Content is protected !!