শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গীবত বলা ও শোনা সমান পাপ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:২৬ পিএম | 118 বার পড়া হয়েছে
গীবত বলা ও শোনা সমান পাপ

গীবত শব্দের আভিধানিক অর্থ পরনিন্দা করা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, দোষারোপ করা, কারও অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা। ইসলামি শরিয়তে গিবত হারাম ও কবিরা গুনাহ। হাদিসের বর্ণনায় রয়েছে, “যারা অগ্র-পশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায়, তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ।” (মুসলিম)।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “দুর্ভোগ তাদের জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।…অবশ্যই তারা হুতামাতে (জাহান্নামে) নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কী? তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয় বেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে।”(সুরা-১০৪ হুমাজা, আয়াত: ১-৯)।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, “রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কি জানো গিবত কাকে বলে?’ সাহাবিরা বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসুল (সা.) ভালো জানেন।’ তিনি বলেন, ‘তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে, তা-ই গীবত।’

সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, আমি যে দোষের কথা বলি, সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলেও কি গিবত হবে?’ উত্তরে রাসুল (সা.) বলেন, ‘তুমি যে দোষের কথা বলো, তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, তবে তুমি অবশ্যই গিবত করলে আর তুমি যা বলছ, তা যদি তার মধ্যে না থাকে, তবে তুমি তার ওপর তুহমত ও বুহতান তথা মিথ্যা অপবাদ আরোপ করেছ।’ (মুসলিম)।

পাঠক, উপরের আলোচনায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন গিবত একটি ভয়ানক পাপ। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ৭টি বিষয়ের উপর বেশি গীবত করে থাকেন। সেগুলো নিচে দেওয়া হল…

খাবা‌রের গীবত

নিকৃষ্টতম গীবত হল খাবা‌রের গীবত করা। একজন মানুষ কষ্ট ক‌রে রান্না ক‌রে, আর সবাই মি‌লে রান্নার বদনাম কর‌তে থা‌কে। খাবা‌রের গীবত বে‌শি হয় বি‌য়ে বা‌ড়ি‌তে। ‌যেমন বলা, খাবারটা মজা হয় নাই, লবণ কম হয়ে‌ছে, এত লবণ দি‌য়ে‌ছে যে তিতা লাগ‌ছে ইত্যা‌দি। রাসূল (স.) কখনই খাবা‌রের দোষ ধর‌তেন না। ভা‌লো না লাগ‌লে এক পা‌শে স‌রি‌য়ে রাখ‌তেন। কখনই বল‌তেন না, কী খাবার রান্না ক‌র‌েছে মু‌খেই দেয়া যা‌চ্ছে না!

দৈ‌হিক কাঠা‌মোর গীবত

কা‌রো কা‌ছে কোন ব্য‌ক্তির দৈ‌হিক ত্রু‌টি উল্লেখ করাও গীবত। যেমন বলা অমুক ব্য‌ক্তি খুব মোটা, তার নাক বোঁচা, চোখ খু‌বই ছোট, চো‌খে দে‌খে না, মাথায় তো চুল নাই, পে‌টে ভূ‌ড়ি আছে, সে তো খু‌বই খাট ইত্যা‌দি।‌ কোন ব্য‌ক্তির আড়া‌লে অন্য কা‌রো সা‌থে য‌দি আপ‌নি ঐ ব্য‌ক্তির দৈ‌হিক কাঠা‌মো নি‌য়ে এরকম আলোচনা ক‌রেন তাহ‌লে তা গীবত হ‌য়ে যা‌বে। “একবার আয়েশা (রা.) ব‌লেন, হে আল্লাহর রাসূল! আপ‌নি কী সা‌ফিয়ার বেঁ‌টে হওয়াটা অপছন্দ ক‌রেন না ? রাসূল (স.) বল‌লেন,”হে আয়েশা! তু‌মি এমন এক‌টি কথা বল‌লে যা নদীর পা‌নির সা‌থে মি‌শি‌য়ে দি‌লে তার উপর প্র‌তি‌ক্রিয়া সৃ‌ষ্টি কর‌বে।”
(আবু দাউদ )

পোশা‌কের গীবত

এভা‌বে বলা অমু‌কের পোশাক খাট,‌ কেমন কালা‌রের জামা-কাপড় প‌রে দেখ‌তে বি‌শ্রি লা‌গে, ঐ মে‌য়ে এত ফি‌টিংওয়ালা পোশাক প‌রে, অমুক তো পাতলা ড্রেস প‌রে ইত্যা‌দি। “একবার আয়েশা (রা.) বলেন, অমুক স্ত্রীলো‌কের আচল খুব লম্বা। রাসূল (স.) একথা শু‌নে বলল‌েন, “হে আয়েশা! তোমার থুথু ফেলা কর্তব্য।” আয়েশা (রা.) ব‌লেন, আমি থুথু ফেল‌লে মুখ থে‌কে গোশ‌তের এক‌টি টুকরা বের হ‌য়ে আসে। (আত তারগীব ওয়াত তারহীব)

অভ্যাস বা আচার-আচার‌ণের গীবত

‌কোন ব্য‌ক্তির আচার ব্যবহার নি‌য়ে সমা‌লোচনা করা। যেমন, সে মানুষ‌কে কষ্ট দি‌য়ে কথা ব‌লে, ব্যবহার খারাপ, অভদ্র, পেটুক, অলস, সকাল ১০টা পর্যন্ত ঘুমায় ইত্যা‌দি। একবার সালমান ফারসী (রা.) আহার ক‌রে শ‌ুয়ে পড়‌লেন । দু’ ব্য‌ক্তি তার খাওয়া ও শোয়ার ধরণ নি‌য়ে সমা‌লোচনা কর‌লে নি‌ম্নোক্ত আয়াত না‌যিল হয়। “‌তোমরা পরস্প‌রের গীবত কর না।” (সুরা হুজরাত : ১১)

বং‌শের গীবত

তুচ্ছ করার জন্য কাউ‌কে বলা, অমু‌কের বংশ নিচু, অমু‌কের পূর্ব পুরু‌ষেরা ছিল কূ‌লি, মজুর বা চোর, ডাকাত ইত্যা‌দি, অমু‌কের তো কোন বংশই নেই ইত্যা‌দি বলা। রাসূল (স.) ব‌লেন, “দীনদ্বারি ও সৎকর্ম ব্যতীত কোন ব্য‌ক্তির অপর কোন ব্য‌ক্তির উপর শ্রেষ্ঠত্ব নেই ।” (আব্দুর রহমান আশ-শারানী)

ইবাদ‌তের গীবত

ইবাদ‌তের ত্রু‌টি বিচ্যু‌তি নি‌য়ে সমা‌লোচনা করা। যেমন কাউ‌কে গি‌য়ে বলা; অমু‌কতো ঠিকমত নামায পর‌তে পা‌রে না, মাকরুহ ওয়া‌ক্তে নামায প‌রে, রমযা‌নের রোজা ঠিকমত রা‌খে না, এত বড় হয়েছে কিন্তু এখ‌নো নামায প‌ড়ে না, এত বড় মে‌য়ে কুরআন পড়‌তে জা‌নে না ইত্যা‌দি। একবার তাহাজ্জু‌দের ওয়া‌ক্তে কতক লোক ঘু‌মি‌য়ে থাক‌লে শেখ সা’দী (রহ.) তা‌দের সমা‌লোচনা ক‌রেন এবং ব‌লেন, এই লোকগু‌লো য‌দি তাহাজ্জুদ পড়‌তো ত‌বে কতই না ভা‌লো হত। সা’দীর পিতা একথা শু‌নে ব‌লেন, কতই না ভা‌লো হত য‌দি তু‌মি তাহাজ্জুদ না প‌ড়ে এদের মত ঘু‌মি‌য়ে থাক‌তে। তাহ‌লে এদের গীবত করার
পাপ তোমার ঘা‌ড়ে চাপত না।” (এহইয়াই উলূ‌মিদ-দীন)

কা‌নের গীবত

নি‌জে না বল‌লেও কা‌রো গীবত শোনা এবং শোনার সময় কোনরুপ বাধা না দেয়া কা‌নের গীবত।

গীবত দু’ভা‌বে হয়…
১. মু‌খে ব‌লে
২. কা‌নে শো‌নে

গীবত বলা ও শোনা সমান পাপ। “রাসূল (স.) ব‌লে‌ছেন, গীবত শ্রবণকারীও গীবতকারী‌দের একজন।” (তাবরানী)

আল্লাহ তা’আলা আমাদের এই গীবত চর্চা থেকে হেফাজত করুন। আমিন।

কামরুল ইসলাম

কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন

কামরুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম
কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া ৩ নম্বর ওয়ার্ডে সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আবুল কালামকে সভাপতি, মাওলানা রহমতউল্লাহকে সহ-সভাপতি, শামসুল আলমকে সহ-সহ সভাপতি এবং মাওলানা আবুল বাশার সিদ্দিকীকে সহ-সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া আহসানুল্লাহকে ক্যাশিয়ার এবং সাইদুল ইসলামকে সহকারী ক্যাশিয়ার করা হয়েছে।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল মজিদ এবং সরকারি সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল আজিজ।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্টার হাবিবুল্লাহ ও মাওলানা আব্দুল জলিল।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল খলিল চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য সদস্যরা। বক্তারা মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম জোরদার এবং সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির সদস্যরা মসজিদের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

‎রবি ডাকুয়া, বাগেরহাট

‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে লাইটার জাহাজে পণ্য খালাস ব্যাহত

‎রবি ডাকুয়া, বাগেরহাট প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৪৮ পিএম
‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে লাইটার জাহাজে পণ্য খালাস ব্যাহত

মোংলা বন্দরে বানিজ্যিক জাহাজে জ্বালানি সংকটের কারণে পণ্য খালাস করে আনলোড করতে পারছে না অধিকাংশ লাইটার জাহাজে। পর্যাপ্ত জ্বালানী তেল সরবরাহ না পাওয়ায় তাদের ভোগান্তি চরমে।

‎যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল-গ্যাসের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বলে দাবি করছে কেউ কেউ। বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা বন্দরে জ্বালানি সংকটের কারণে বড় জাহাজ অর্থাৎ মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে পারছে না অধিকাংশ লাইটার জাহাজ। তেলের সংকট স্বাভাবিক না হলে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়তে পারে আমদানি-রফতানি বাণিজ্যে ও অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহের কাজে। এ অবস্থা চলতে থাকলে বন্দরের কাজে অচলাবস্থা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। আবার রফতানি পণ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি ডিপোতেও এই প্রভাব পড়ার শঙ্কার কথা জানিয়েছেন ডিপো পরিচালনাকারীরা।

‎মোংলা বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মোংলা বন্দরের বহির্নোঙরে বিদেশ থেকে আসা বড় জাহাজগুলো ড্রাফটের কারণে জেটিতে কিংবা পশুর চ্যানেলে ভিড়তে পারে না। লাইটার জাহাজের মাধ্যমে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে তা জেটি ও দেশের বিভিন্ন নদী বন্দরে পাঠানো হয়। বন্দর থেকে পণ্য পরিবহন করা প্রায় এক হাজার লাইটার জাহাজের ওপর নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক।

‎সম্প্রতি জ্বালানি সংকটে বিপাকে পড়েছে এসব লাইটার জাহাজ। তেল বিপণন কোম্পানিগুলো রেশনিং করার ফলে অনেক জাহাজ প্রয়োজনীয় তেল না পেয়ে অচল হয়ে পড়েছে। লাইটার জাহাজ মালিকের অভিযোগ, ডিপেগুলো আগের মতো ডিজেল না দেওয়ায় তেলের সংকটে অলস বসে আছে জাহাজগুলো।

‎মোংলা বন্দরের লাইটার জাহাজের মালিকরা বলেন, ‘বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে পণ্য খালাসের জন্য আমার লাইটার জাহাজ ভাড়া চাওয়া হয়। ফেয়ারওয়ে এলাকা মোংলা থেকে ১৩১ কিলোমিটার দূরে। সেই নৌপথে যাওয়া এবং আসার জন্য ১৮০০ থেকে দুই হাজার লিটার জ্বালানি (ডিজেল) তেলের প্রয়োজন হয়। কিন্তু ডিপো থেকে সেই তেল না পাওয়ায় আমা জাহাজ ফেয়ারওয়েতে যেতে পারেনি। এ রকম শতাধিক লাইটার জাহাজ তেল সংকটে পড়ে আছে।’

‎বন্দরের লাইটার মালিকরা আরো বলেন, ‘জ্বালানি তেলের সংকটে কোনও লাইটার জাহাজ পণ্য নিয়ে কলকাতায় যেতে পারছে না। আমার আরেকটি জাহাজ ফেয়ারওয়েতে অবস্থান করা জাহাজ থেকে সারবোঝাই করে সেখানে অবস্থান করছে। জ্বালানি তেলের সংকটে সেখান থেকে ছেড়ে আসতে পারছে না। এভাবে চললে বন্দরের কাজে অচলাবস্থা সৃষ্টি হবে।’

‎একই অবস্থা বন্দরের প্রায় সব লাইটার জাহাজের। তেলের সংকটে বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস করতে পারছেন না বন্দরের ব্যবসায়ীরা। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

‎মোংলা বন্দর ব্যবহারকারীরা বলেন, ‘তেল সংকটে কোনও লাইটার জাহাজ চলাচল করছে না। ফেয়ারওয়েতে থাকা একটি বড় জাহাজ থেকে কয়লা খালাস করতে পারছি না। এতে আমরা ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছি। কবে এর সমাধান হবে তাও জানি না।’

‎তেলের সংকট স্বাভাবিক না হলে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা

‎মোংলা বন্দরের লাইটার জাহাজের মালিক ও ব্যবসায়ীরা বলছেন, বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাসে বিলম্ব হলে আমদানিকারকদের অতিরিক্ত জাহাজ ভাড়া গুনতে হবে। আবার পণ্যের আমদানি খরচ বেড়ে গেলে প্রভাব পড়বে বাজার মূল্যের ওপর। তাই জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের আমদানি-রফতানি বাণিজ্য, শিল্প উৎপাদন ও বাজার সরবরাহ ব্যবস্থায়। দ্রুত জ্বালানি তেলের সংকট সামাল দিতে না পারলে মোংলা বন্দর অচল হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

‎লাইটার জাহাজ চলাচল ব্যবস্থাপনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) আহ্বায়ক সফিক আহমেদ ৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে জানান, জ্বালানি সংকটের কারণে অনেক লাইটার জাহাজ কর্ণফুলীতে পণ্য নিয়ে ভাসছে, গন্তব্যে যেতে পারছে না। চিঠিতে বন্দর থেকে নদীপথে পণ্য সরবরাহ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অনুরোধ জানানো হয়।

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা)

মাগুরায় পটল চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক মহন মজুমদার

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা) প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৪৭ পিএম
মাগুরায় পটল চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক মহন মজুমদার

মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক মহন মজুমদার পটল চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। দীর্ঘমেয়াদি এই ফসল চাষ করে তিনি ভালো লাভের আশা করছেন।

তিনি জানান, পটল একটি লাভজনক ফসল। অন্যান্য অনেক ফসলের তুলনায় এর ফলন ও বাজারমূল্য ভালো হওয়ায় কৃষকদের কাছে এর চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর তিনি প্রায় ২০ শতক জমিতে পটল চাষ করেছেন।
পটল গাছে ফল ধরা শুরু হলে প্রায় প্রতি ৫ দিন পরপর পটল তোলা যায়, এবং এই ফসল প্রায় ৭ মাস পর্যন্ত সংগ্রহ করা সম্ভব। কৃষক মহন মজুমদারের আশা, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজারদর ভালো থাকে, তাহলে এ জমি থেকে তিনি প্রায় ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
স্থানীয় কৃষকদের মতে, সঠিক পরিচর্যা ও বাজার সুবিধা পেলে পটল চাষ কৃষকদের জন্য একটি লাভজনক সম্ভাবনা তৈরি করতে পারে।

error: Content is protected !!