শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সিনিয়র স্টাফ রিপোর্টার : মোঃ শাহজাহান বাশার

সুন্নীয়তের ঐক্যের মহান ত্রাণকর্তা: হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:১৪ পিএম | 475 বার পড়া হয়েছে
সুন্নীয়তের ঐক্যের মহান ত্রাণকর্তা: হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

বাংলাদেশের সর্ববৃহৎ দরবারের প্রতিনিধিত্বকারী, হাসানী ও হুসাইনী উভয় রক্তধারার সম্মানিত উত্তরসূরি, বিশ্ববরেণ্য সুফি ব্যক্তিত্ব হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মাদ্দাযিল্লুহুল আলী) আজ শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্ব সুন্নী জনতার কাছে এক অনন্য মর্যাদার অধিকারী। আধ্যাত্মিক ও সামাজিক নেতৃত্বে তিনি এমন উচ্চতায় আরোহন করেছেন যা মুসলিম উম্মাহর ঐক্যের ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে থাকবে।

বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে সুন্নীয়ত বিভক্ত হয়ে ছোট ছোট দলে খণ্ডিত হতে হতে এক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, পদে পদে অপমান, নিরাশা ও ভাঙনের স্রোতে ভেসে যাচ্ছিল আহলে সুন্নাত। নানা মুরব্বিরা ঐক্যের চেষ্টা করলেও মতভেদ ও পারস্পরিক দ্বন্দ্বের কারণে প্রায় সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাচ্ছিল। এ অবস্থায় কোটি কোটি সুন্নী জনতা দিশেহারা হয়ে পড়েছিল, যেন আর কোনো আশার আলো নেই।

ঠিক এই পরিস্থিতিতে সুন্নীয়তের মহান ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তিনি দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন—
“আমার পদ-পদবীর প্রয়োজন নেই, সুন্নীয়তের ঐক্যই আমার একমাত্র মিশন।”

দিন-রাতের পরোয়া না করে, ব্যক্তিগত ব্যস্ততা ভুলে গিয়ে তিনি ঢাকা-চট্টগ্রামসহ দেশের কোণায় কোণায় ছুটে বেড়িয়েছেন। আহলে সুন্নাতের বিভিন্ন গ্রুপের শীর্ষ নেতাদের নিয়ে তিনি নিরলসভাবে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন।

আলহামদুলিল্লাহ! শেষ পর্যন্ত তাঁর অক্লান্ত প্রচেষ্টায় সকল গ্রুপকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছে। আর সেই ঐক্য ঘোষণার দিনটি ছিল হযরত ইমাম হাসান (আ.)-এর শাহাদাত বার্ষিকী।

ইমাম হাসান (আ.) ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব যিনি মুসলিম উম্মাহকে বিভাজন ও সংঘাত থেকে রক্ষা করতে স্বেচ্ছায় খেলাফত থেকে সরে দাঁড়িয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি ঐক্যের জন্য আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তাঁরই ২৯তম প্রজন্মের উত্তরসূরি হিসেবে হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানীও আজ সেই ঐতিহাসিক ত্যাগের উত্তরাধিকার বহন করে সুন্নীয়তকে বিভাজন থেকে রক্ষা করেছেন।

আধ্যাত্মিক মর্যাদা-তিনি বাংলাদেশের সর্ববৃহৎ দরবারের প্রতিনিধিত্ব করেন। শাজরার দিক থেকে তাঁর পবিত্র শরীরে রয়েছে হাসানী ও হুসাইনী উভয় রক্তধারা। এজন্য তিনি শুধু বাংলাদেশের নন, বরং আন্তর্জাতিক অঙ্গনেও এক আধ্যাত্মিক তারকারূপে সুপরিচিত। বিশ্বব্যাপী সুফি আলেম, মাশায়েখ ও আশেকানে রাসূল তাঁর প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন।

দোয়া ও কামনা -কোটি কোটি আশেকানে রাসূলের দোয়া—মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন হুজুর কেবলা হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানীকে হায়াতে তৈয়্যিবা ও দীর্ঘায়ু দান করুন, আমিন।

মাদারীপুর শিবচরে ৩ দিন পর তেল পাম্পে উপচে পড়া ভিড়, কৃষকদের জন্য স্যালাইন-পানির ব্যবস্থা

অপি মুন্সী: শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:- প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম
মাদারীপুর শিবচরে ৩ দিন পর তেল পাম্পে উপচে পড়া ভিড়, কৃষকদের জন্য স্যালাইন-পানির ব্যবস্থা

‎সারাদেশের মত মাদারীপুর জেলার শিবচরেও জালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মোটরসাইকেল চালক,গাড়ি চালকসহ কৃষি কাজেও ব্যাপক সমস্যায় পড়েছে।

‎ শুক্রবার ৩শরা এপ্রিল শিবচরে তিন দিন পর পাম্পগুলোতে তেল আসায় মোটরসাইকেল ও গাড়ির উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে জালানি তেল এতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। কৃষি কাজে জমি চাষ, সেচ প্রদানের জন্য খেটে খাওয়া গ্রামের বয়স্ক কৃষকদেরও লাইনে দাড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায় শিবচরের আব্দুল হাকিম খান (এ এইচ কে) ফিলিং স্টেশনে মোটরসাইকেল, গাড়ি ও কৃষকেরা লাইনে দাড়িয়ে তেল সংগ্রহ করছেন। তবে চাহিদার তুলনায় অনেক কম তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। শৃঙ্খলাভাবে লাইন ঠিক রাখার জন্য ফিলিং স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎তেল নিতে আসা কৃষক লাভলু হাওলাদার বলেন, এখন ধানে সেচ দিতে হয়,জমি চাষ করতে হয়, ঠিকমত যদি আমরা তেল না পাই তাহলে চাষাবাদ করবো কিভাবে। তিনি আরো বলেন, আমরা যদি জমিতে সময়মত বীজ বপন করতে না পারে,তাহলে খাবো কি? সেই চিন্তায় রাতে ঘুম আসে না।

‎মোটরসাইকেল তেল সংগ্রহ করতে আসা মনির হোসেন বলেন,তিন পর শিবচরে তেল আসছে রৌদ্রের মধ্যে লাইনে দাড়িয়ে আছি তেল নিতে হবে কিছু করার নাই। তিনি বলেন, মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি তেল দেয় না, এতক্ষণ লাইনে দাড়িয়ে থেকে এত কম তেল না দিয়ে ১ হাজার টাকার দিলে ভালো হত।

‎ এ দিকে আব্দুল হাকিম খান (এ এইচ কে) ফিলিং স্টেশনের পক্ষে থেকে বিনামূল্যে কৃষক ও বয়স্কদের জন্য খাবার পানি ও স্যালাইন সরবরাহ করতে দেখা গেছে।

‎শিবচর হাইওয়ে থানার ওসি জহিরল ইসলাম জানান, তিন দিন পরে শিবচরের ফিলিং স্টেশন গুলোতে তেল আসছে,এ জন্য একটু ভীড় দেখা যাচ্ছে, লাইনে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে যাতে সবাই তেল সংগ্রহ করতে পারে সে জন্য আমরা কাজ করছি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যাচেষ্টা, একই পরিবারের ৪ জন আহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যাচেষ্টা, একই পরিবারের ৪ জন আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে একই পরিবারের ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এতে গলা কেটে হত্যাচেষ্টার শিকার হন বাবলুর বোনসহ পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে তালুকানুপুর গ্রামের মৃত আবুল ডাক্তারের ছেলে বাবলুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাবলুর বোনের গলায় গুরুতর আঘাতসহ পরিবারের আরও ৩ জন ছুরিকাঘাতে আহত হন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে হামলাকারী একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান চালাচ্ছে।

যশোরে কোটি টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

জেমস আব্দুর রহিম রানা, যশোর: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
যশোরে কোটি টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ হীরা ও বিভিন্ন দেশের মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬২ লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিশেষ অভিযানে সুজাউদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে বলে জানা গেছে।
বিকেলে যশোরের ঝুমঝুমপুরে বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় হীরার চালান পাচারের পরিকল্পনার খবর পেয়ে তারা নতুনহাট বাজার এলাকায় নজরদারি জোরদার করে। এ সময় সন্দেহজনক আচরণের কারণে সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫৫.৬৭ গ্রাম ওজনের হীরা, ৫৫০ মার্কিন ডলার, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ২০০ থাই বাথ এবং ৫ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন নিজেকে পেশাদার চোরাকারবারি হিসেবে স্বীকার করেছেন বলে জানায় বিজিবি। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যাতায়াত করেছেন এবং ঢাকা থেকে সংগ্রহ করা হীরা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত হীরা ও বৈদেশিক মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

error: Content is protected !!