শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সন্তান বড় হলে বিছানা আলাদা করা কি দরকারি?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:২৯ পিএম | 240 বার পড়া হয়েছে
সন্তান বড় হলে বিছানা আলাদা করা কি দরকারি?

সন্তান বড় হলে বিছানা আলাদা করা কি দরকারি?
হ্যাঁ, দরকারি! আর না করলে কী হয়? নিচের ঘটনাটা পড়ুন। শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে আরেকজন শতর্ক হতে পারে…….
👧 রিমা (ছদ্ম নাম)। বয়স সাত। ওয়ানে পড়ে। ফর্সা গায়ের রঙ, কোকড়ানো চুল, টলটলে চোখ।
দেখলে মন চায়, একটু ছুঁয়ে দেখি!
এই বাচ্চাটাকে দেখে কখনো আপনি ভাববেন না, তার জীবনে এমন কিছু ঘটে গেছে যা… একজন ডাক্তারকেও স্তব্ধ করে দেয়।
🩺 একদিন মা তাকে নিয়ে এল চেম্বারে। প্রসাবে জ্বালাপোড়া। তলপেটে ব্যথা।
মা বলল, “ম্যাডাম, পিসাব করনের সময় কান্দে আর পেট ধইরা খিচ্চা বইসা থাকে।”
⚠️ ডাক্তার যখন পরীক্ষা করতে চাইলেন, মেয়েটির শরীরে যা দেখলেন, তাতে তার ভেতর কেঁপে উঠলো।
ছোট একটা শিশুর শরীরে এমন ক্ষত!
কী করে সম্ভব?
❓ডাক্তার জিজ্ঞেস করলেন:
– “বাড়িতে কে কে থাকে?”
মা: “ওর বাপ আর আমি।”
– “আর কেউ না?”
মা: “ভাসুরের বাসা পাশে। ওর ছেলের সাথে খেলাধুলা করে। বয়স বারো।”
– “কি খেলে?”
মা হেসে বললেন, “এই তো, চোর-পুলিশ, পুতুল খেলা। ছোট মানুষ তো!”
👩‍⚕️ ডাক্তার এবার সরাসরি মেয়েকে জিজ্ঞেস করেন:
– “মিতুল ভাইয়ার সাথে কি খেলো?”
রিমা বলে, “বউ-জামাই খেলি।”
– “ও খেলা কিভাবে খেলো?”
রিমা যা ব্যাখ্যা করলো, তা শুনে ডাক্তার স্তব্ধ, মা চেয়ারেই মরে গেলেন যেন।
হুঁশ ফিরে বললেন, “না ম্যাডাম! ও তো ছোট! কিছু বোঝে না!”
ডাক্তার চুপ। শুধু একটা কথা মনে হলো: “এই তো হয়েছে তোমার সবচেয়ে বড় ভুল!”
💔 এখানেই শেষ নয়…
ডাক্তার আবার জিজ্ঞেস করলেন,
– “তুমি কি জানো, এটা খারাপ খেলা?”
রিমা মিষ্টি করে জবাব দিল,
“কেন? বাবা-মা খেলেন তো! তাহলে বাবা-মা কি খারাপ?”
এইবার মায়ের চোখে পানি না,
পুরো মুখটাই পানিতে ভিজে গেল।
🤲 এই ছোট্ট মেয়েটা কিন্তু দোষী না। দোষ কার?
👉 সেই বাবা-মার, যারা ভাবেন —
“বাচ্চারা কিছু বোঝে না।”
“ঘুমায় গেছে তো! আমাদের সমস্যা কী?”
👉 সেই আত্মীয়দের, যারা নিজের সন্তানকেও ঠিক করে দেখে না।
👉 সেই সমাজের, যেখানে যৌনতা “ট্যাবু”, অথচ ইউটিউবেই সবকিছু পাওয়া যায়!
❗ ডাক্তার মা’কে জিজ্ঞেস করলেন:
– “রিমা কি আপনাদের সাথেই ঘুমায়?”
মা কাঁপা গলায় বললেন, “হ, ছোট বাচ্চা। ও ঘুমায়ে গেলেই তো কাদা। ওর বাপ সহ্য করতে পারে না। আমি অনেকবার বলছি… ও শুনে না…”
এইবার ডাক্তারের চোখেই জল।
এই মা কি দোষী? নাকি এই মায়ের অসহায়তাই এই সমাজের প্রতিচ্ছবি?
🧠 আমরা কী শিখছি?
🔹 ছোটরা কিছু বোঝে না — এটা একটা ভয়ানক মিথ্যা।
🔹 ওরা আমাদের দেখে শেখে।
🔹 আমরা যেমন আচরণ করি, ওরাও সেটাকেই স্বাভাবিক ধরে নেয়।
👧 তাই রিমা যখন দেখে তার বাবা-মা “খেলছে”,
সে ভাবে, “এইটাই তো স্বাভাবিক খেলা!”
তখন সে ওর ভাইয়ের সাথেও তাই করে।
🛑 এই ঘটনায় আপনি যে প্রশ্নটা ফেলে আসতে পারবেন না:
👉 দোষটা কার? শিশুটির, নাকি আমাদের?
✅ করণীয় কী?
🛏️ সন্তান যদি ৫-৬ বছর বয়স পেরোয়, বিছানা আলাদা করুন
🏠 রুম আলাদা করতে না পারলে, পর্দা বা মশারি দিয়ে পার্টিশন দিন
👨‍👩‍👧‍👦 নিজ ঘরে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে সতর্কতা বজায় রাখুন
📚 বাচ্চাকে গুড টাচ–ব্যাড টাচ শেখান
🧠 ওদের নিজের শরীর সম্পর্কে বুঝতে দিন
🙏 ধর্মীয় শিক্ষা দিন, কিন্তু তার সাথে বাস্তব শিক্ষা যুক্ত করুন
👂 সন্তানকে ভয় নয়, বিশ্বাস দিন
💬 ওর সাথে এমন সম্পর্ক রাখুন যেন ও যেকোনো কিছু আপনাকে বলতে পারে
👨‍👩‍👧 বাবা-মা হওয়া মানে শুধু খাবার দেওয়া, স্কুলে পাঠানো না —
তাদের নিরাপদ রাখা, সচেতন করা, এবং ভালোবাসায় গড়ে তোলা।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!