বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রের জন্য জিহাদ ফরজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম | 315 বার পড়া হয়েছে
ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রের জন্য জিহাদ ফরজ

গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বখ্যাত পাকিস্তানি ইসলামি চিন্তাবিদ এবং ওয়েফাকুল মাদারিসের প্রধান মুফতি তাকি উসমানি। তিনি প্রশ্ন তুলেছেন, “যদি মুসলিম দেশগুলোর সেনাবাহিনী গাজায় মজলুমদের রক্ষায় জিহাদে অংশ না নেয়, তবে এই অস্ত্র ও বাহিনী রাখারই বা কী প্রয়োজন?”
জাতীয় ফিলিস্তিন সম্মেলনে বৃহস্পতিবার বক্তব্য রাখতে গিয়ে মুফতি উসমানি শান্তিপূর্ণ উপায়ে ইসরায়েল এবং তাদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পূর্ণ বর্জনের আহ্বান জানান। তিনি বলেন, “বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। জানমাল ধ্বংস করা ইসলামিক শরিয়াহ অনুযায়ী সম্পূর্ণ হারাম।”
তিনি পাকিস্তানের অবস্থান পুনরায় দৃঢ়ভাবে তুলে ধরে বলেন, “পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না। দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করেছিলেন, সেই অবস্থান আজও অটল।”
সম্মেলনে বিভিন্ন মাদ্রাসার শীর্ষ আলেমরা গাজায় চলমান মানবিক বিপর্যয় তুলে ধরেন। বক্তারা জানান, এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, “ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। মুসলিম বিশ্বের নেতৃত্ব আজ নির্বিকার। নীরবতা ভেদ করে এবার সময় এসেছে সামরিক হস্তক্ষেপের।” তিনি বলেন, “শুধু বিবৃতি নয়, এবার জিহাদে নামার সময়।”
সাবেক সিনেটর মুশতাক আহমদ খান বলেন, “গাজায় গণহত্যা চলছে। ৫৭টি ইসলামি দেশের উচিত শুধু নিন্দা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়া।”
সম্মেলন শেষে গৃহীত প্রস্তাবে বলা হয়, “ইসরায়েলের আগ্রাসন একটি প্রকাশ্য গণহত্যা। জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের নিষ্ক্রিয়তা নিন্দনীয়।” ঘোষণায় ফিলিস্তিনে জিহাদকে ধর্মীয় কর্তব্য হিসেবে চিহ্নিত করে বলা হয়, “সবচেয়ে নিকটস্থ মজলুমের সাহায্য ইসলামের শিক্ষা।”
সম্মেলনে আগামীকালকে ‘নিপীড়িত ফিলিস্তিনিদের দিবস’ হিসেবে পালনের ডাক দেওয়া হয় এবং মুসলিম বিশ্বের প্রতি ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানানো হয়।
ঘোষণায় আরও বলা হয়, “ফিলিস্তিন ও জেরুজালেমসহ পুরো অঞ্চল ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনিদের। ইসরায়েলি দখল অবৈধ।”

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!