বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

রেমিট্যান্সে রেকর্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:৪৩ পিএম | 148 বার পড়া হয়েছে
রেমিট্যান্সে রেকর্ড

স্বর্ণ চোরাচালানের উৎস সন্ধানে গত বছরের ডিসেম্বরে দুবাই সফর করে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন দল। ফিরে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে অবহিত করেন চোরাচালানের পুরো প্রক্রিয়া সম্পর্কে। এই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সক্রিয় হয়।

গত ২৬ ডিসেম্বর সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করে সংস্থাটি। উড়োজাহাজটির আসনের নিচ থেকে সোয়া দুই কেজির বেশি স্বর্ণ উদ্ধার হয়। আটক হন একজন। এই ঘটনা বাংলাদেশের রেমিট্যান্স বা প্রবাসী আয় আহরণে মোড় ঘুরিয়ে দিয়েছে বলে ধারণা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের। ওই উদ্যোগের ফলে দুবাইকেন্দ্রিক স্বর্ণচোরাচালানে ভাটা পড়েছে। যে কারণে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মার্চে। মাসটিতে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার (প্রায় ৪০ হাজার কোটি টাকা) রেমিট্যান্স এসেছে।

এর আগে ফেব্রুয়ারিতে ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার ও জানুয়ারিতে ২ দশমিক ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। মার্চের পূর্বে বাংলাদেশের সর্বোচ্চ প্রবাসী আয় ছিল ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার; যা গত ডিসেম্বরে এসেছিল। প্রবাসী আয় রেকর্ড পরিমাণ বাড়লেও গেল বছরে বিদেশে কর্মী যাওয়ার পরিমাণ কমেছিল সাড়ে ২২ শতাংশ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাবে, ২০২৪ সালে প্রবাসে নতুন কর্মী গেছে ১০ লাখ ১২ হাজার জন। এর আগের বছরে গিয়েছিল ১৩ লাখ ৬ হাজার কর্মী। জনশক্তি রপ্তানি প্রায় এক চতুর্থাংশ কমার পরও প্রবাসী আয়ে জোয়ারের পেছনে চোরাচালান কমে যাওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে প্রবাসী আয় বেড়েছে ৭শ ৬২ মিলিয়ন (৭৬ কোটি ২০ লাখ) ডলার। এর মধ্যে শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই বেড়েছে ১৭৩ দশমিক ৫ মিলিয়ন (১৭ কোটি ৩৫ লাখ) ডলার। দেশটি থেকে মার্চে ৫০ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে ৩৩ কোটি ৪৯ লাখ ডলার ও জানুয়ারিতে ২৪ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ সূত্রে জানা যায়, দুবাইভিত্তিক একটি বিশাল চক্র প্রবাসীদের থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। আর বাংলাদেশে তাদের এজেন্টরা প্রবাসীদের আত্মীয়দের সমপরিমাণ টাকা বুঝিয়ে দেয়। প্রবাসীদের থেকে সংগৃহীত বৈদেশিক মুদ্রা দিয়ে ওই চক্রটি স্বর্ণের বার ক্রয় করে। এরপর নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দুবাইফেরত উড়োজাহাজে এগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়।

পাচারকৃত স্বর্ণের ৯০ ভাগের বেশি সীমান্ত পার হয়ে ভারতে চলে যায়। এর এক অংশের বিনিময়ে ভারত থেকে চোরাচালানে আসে গরু, মাদকসহ বিভিন্ন পণ্য। বাকি অংশ হুন্ডির মাধ্যমে দেশে আসে। এতে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়ে আসছে। কারণ, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না এলে সেটি দেশের রিজার্ভে যুক্ত হয় না। বাংলাদেশ জুয়েলারি সমিতির হিসাবে, বছরে অবৈধপথে ৯১ হাজার কোটি টাকার স্বর্ণালঙ্কার দেশে আসে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভোরের আকাশকে বলেন, আগেই আমরা ধারণা করেছিলাম, শুধু দুবাইকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান বন্ধ করতে পারলেই মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আয় করা সম্ভব। আমাদের ধারণা সত্য হয়েছে। এই ধারা ধরে রাখতে পারলে বৈদেশিক মুদ্রার জন্য বাংলাদেশকে কারো কাছে ধর্ণা দিতে হবে না।

ওই কর্মকর্তা বলেন, বিদেশ ফেরত একজন ব্যক্তি বিনাশুল্কে ১শ গ্রাম স্বর্ণালঙ্কার আনতে পারেন। ভারতে এই সুবিধায় মাত্র ২০ গ্রাম স্বর্ণ আনা যায়। বাংলাদেশে এই সীমা কমিয়ে আনলে অর্থ পাচার আরও কমে আসবে।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!