স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান কী?
স্বামী-স্ত্রীর মাঝে কোনো কারণে মনোমালিন্য বা ঝগড়া হতেই পারে। কিন্তু তা যদি দীর্ঘদিন ধরে চলতে পারে তবে এর কারণে আপনার সম্পর্ক ভেঙেও যেতে পারে। এছাড়া মানসিক কষ্ট তো দুইজনকেই পেতে হয়। কিন্তু এই ঝগড়ার সমাধান কী জানেন?
চাওয়া-পাওয়া বোঝা
দুইজন মানুষ যেমন আলাদা, তেমনি তাদের চাওয়া-পাওয়াও আলাদা। কাজেই একজন মানুষ যখন তার চাওয়া অনুযায়ী স্বামী বা স্ত্রীর কাছ থেকে তা না পান তখনই শুরু হয় দ্বন্দ্ব।
কথা বলার প্রস্তুতি নিন
যে বিষয়গুলো দুইজনের মধ্যে মিলছে না তা নিয়ে কথা বলুন। জানতে চান তার কী বক্তব্য বা সে আপনার কাছ থেকে কী আশা করেন।
অভিযোগ কম
তুমি আমাকে সময় দাও না এই কথাটি না বলে বরং বলুন আমি তোমাকে মিস করি। তাছাড়া নিজে সব কথা না বলে বরং সঙ্গীর কথা শুনুন ও তাকে কথা বলার সুযোগ দিন।
সমাধান খুঁজুন
ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সহনশীলতা। ভালোবাসার মানুষটির পছন্দ নয় বা কী তাকে কষ্ট দেয় তা জানুন। আর এ বিষয়ে কথা বলে বা আলোচনা করে সমাধান বের করুন।
ক্ষমা করুন
পুরনো ঝগড়া টেনে না এনে বরং ক্ষমা করে দিন। ভালোবাসার সম্পর্কে একে অপরকে ক্ষমা করার মনোভাব খুবই জরুরি। একে অপরকে জড়িয়ে ধরুন কিংবা কোথাও ঘুরতে যান। যা ঝগড়া কমাতে খুবই উপকারি।
নতুন পরিকল্পনা করুন
ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া না করে আগামি দিনের জন্য পরিকল্পনা করুন। এই ধরণের পরিকল্পনা দুই জনের মধ্যে ঝগড়া অনেক কমিয়ে দেয়।














