বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সুপ্রিম কোর্টের নির্দেশে বঙ্গে একজন প্রতিবন্ধী প্রার্থী কে বাদ দিয়ে 

চাকরি হারালেন ছাব্বিশ হাজার শিক্ষক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৪:২৮ পিএম | 121 বার পড়া হয়েছে
চাকরি হারালেন ছাব্বিশ হাজার শিক্ষক

আজ সকালেই ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্না র কলমের খোঁচায় চাকরি হারালেন ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা। পশ্চিম বাংলা সরকারের 2016, সালের এস এস সি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল নির্ভুল ও অস্বচ্ছতা মধ্যে দিয়ে। এবং অর্থনৈতিক ভাবে লেনদেন শুরু হয় চাকরি প্রার্থীদের। এবং বহু ক্ষেত্রে অসফল চাকরি প্রার্থীরা টাকা পয়সা র বিনিময়ে চাকরি নিয়োগ পেয়েছেন। সেক্ষেত্রে বহু সফল চাকরি প্রার্থীরা চাকরি পাননি। এবং অবৈধ ভাবে চারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী অভিষেক গঙ্গোপাধ্যায় কাছে আবেদন করেন। সাবেক বিচারপতি শ্রী অভিষেক গঙ্গোপাধ্যায় সেই 2016, সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কে অনিয়ম ও অস্বচ্ছতা মধ্যে দিয়ে হয়েছে বলে রায় দেয়। তার ফলে বহু চাকরি প্রার্থীরা চাকরি হারাতে বসে। এবং সফল চাকরি প্রার্থীরা চাকরি শুরু করে। কিন্তু এই ঘটনার পর চাকরি হারা প্রার্থীরা এবং বহু সফল চাকরি প্রার্থীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আপিল করে। এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়া টি বাতিল করে দেন। এরপর ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাছে আবেদন করে। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের শুনানি শেষে আজ নির্দেশ দিয়েছেন যে 2016, সালের এস এস সি পরীক্ষা প্রক্রিয়া টি বেআইনি। এবং বহুক্ষেত্রে অসফল চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন। এবং সফল চাকরি প্রার্থীরা চাকরি পাননি। এই চাকরি কেলেঙ্কারি ফাঁস হয়ে বর্তমানে, পশ্চিম বাংলা সরকারের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হাজতে রয়েছে। সেই বহু সরকারি আমলা ও বিধায়ক কে জেলহাজতে পাঠানো হয়েছে।আজ সকালে পশ্চিম বাংলার 2016, সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া টি বাতিল করে দেন। এবং সাথে সাথেই একজন প্রতিবন্ধী চাকরি প্রার্থী বাদে সকল চাকরি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে দেন।এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক ও শিক্ষিকা মিলে মোট ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা চাকরি হারাতে বসেছে।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!