বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১২:৪৫ পিএম | 99 বার পড়া হয়েছে
ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স

প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। মার্চ মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ২২৫ কোটি ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৪৭৪ কোটি টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

এই ১৯ দিনের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ডলার (১,৪৬৪ কোটি টাকা) দেশে এসেছে। এমন ধারা অব্যাহত থাকলে মার্চ মাসে প্রবাসী আয় নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ের গতি বাড়তে শুরু করে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাওয়া ফেব্রুয়ারির (২৫৩ কোটি ডলার) চেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর অর্থপাচার হ্রাস পেয়েছে এবং হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমেছে। এছাড়া, বর্তমানে ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা খোলাবাজারের মতোই ডলারের দাম পাচ্ছেন, যা বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ বাড়িয়েছে। আসন্ন ঈদুল ফিতরও এই প্রবাহ বৃদ্ধির অন্যতম কারণ।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট রেমিট্যান্স এসেছে ১,৮৪৯ কোটি ডলার, যা আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি। অর্থবছরের প্রতিটি মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে দেশের ইতিহাসে একক কোনো মাসে গত ডিসেম্বরে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এ নিয়ে অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা আট মাস রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার অতিক্রম করলো।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার আর ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

২০২০ সালের জুলাই মাসে করোনা মহামারির সময় সর্বোচ্চ ২৫৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। তবে গত ডিসেম্বরে ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স এসে সেই রেকর্ড ভেঙে দেয়।

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা বজায় থাকলে মার্চ মাসেও নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!