শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

২৩ মাস পর সেনা সহায়তায় বাড়িতে ফিরলেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ পিএম | 119 বার পড়া হয়েছে
২৩ মাস পর সেনা সহায়তায় বাড়িতে ফিরলেন

বান্দরবান জেলার থানচি উপজেলায় কুকিচিনের অত্যাচারে বাকলাই পাড়ার গ্রামছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য দীর্ঘ ২৩ মাস পর নিজেদের বাড়িতে ফিরেছেন।

শনিবার সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরে আসেন তারা।

লাগাতার যৌথ অভিযানের কারণে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে।

বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি হতে নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয় অধিকাংশ অধিবাসী।

কুকিচিন সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।

ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ হতে মধ্যাহ্নভোজের আয়োজন করাসহ প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করা হয়। পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে। এছাড়া, এলাকার শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)র সহকারী পরিচালক রাশেদুল আলম খান। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রামছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত থাকবে।

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা

ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম
ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

ঢাকা-১১ আসন ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী উজ্জ্বল বাংলাদেশ টিভি কে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। আমরা সিটি করপোরেশনকে কোথাও যেন পোস্টার না থাকে সেটি, দ্রুত অপসারণ করা হয় এর জন্য তফসিল ঘোষণার পর থেকেই বারবার তাগিদ দিচ্ছি। পোস্টার লাগানোর সময় কাউকে পেলেই সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে পাওয়া না গেলেও সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

মোঃ সুজন বেপারী

পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মুন্সিগঞ্জসহ সারাদেশের জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌরসভার বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।

গতকাল ২৩ই জানুয়ারী শুক্রবার সন্ধায় পঞ্চসার ইউনিয়নের মুক্তার পুর এলাকায় জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌর বিএনপি নেতা শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কিছু মুহূর্ত।

এ-সময় উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌর বিএনপি নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ঢাকার সময় ও বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোর জার্নালিস্ট মোঃ সুজন বেপারীসহ অন্যান্য প্রমুখ।