শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত জামায়াতে ইসলামীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম | 115 বার পড়া হয়েছে
সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত জামায়াতে ইসলামীর

জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পুরোদমে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে পথসভা থেকে শুরু করে জনসভা করছে দলটি।
নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়তে প্রস্তুতিও নিচ্ছে।
এ ধারাবাহিকতায় সারা দেশের মতো রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুধু রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম প্রকাশ করেনি দলটি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন—রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন। এদিকে রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী বলেন, সারা দেশের মতো রংপুরেও নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সংসদীয় ছয়টি আসনের মধ্যে শুধু রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে খুব দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এটা দলের প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়ন। জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হলে তখন কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কালো টাকা এবং পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব দেখতে চায় দেশের মানুষ। এজন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে দল গোছানো এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কর্মপরিকল্পনা শুরু হয়েছে।

দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৩৯ এএম
দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার ২৯ শে রমজান স্থানীয় উপজেলা মোড় খান ফার্মেসীতে দিঘলিয়া উপজেলার এস এস সি ৯৩ ব্যাচের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, ইফতার মাহফিলে সভাপতিত্ব করে দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের আহবায়ক শেখ শামীমুল ইসলাম এবং পরিচালনা করে দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের সদস্য সচিব মোঃ ইব্রাহিম শেখ, উপস্থিত ছিল উপজেলা ব্যাচ ৯৩ এর উপদেষ্টা আলী রিয়াজ কচি,ব্যাংকার বন্ধু মোঃ মাসুদ রানা,মোঃ রবিউল ইসলাম মোড়ল,মোল্লা সালাউদ্দিন, মোঃ ররি, মোঃ মিজানুর রহমান, মোল্লা হাবিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ করির,মোঃ আমান,মোঃ কওসার হোসেন বিদ্যুৎ, খান শহীদ, মোঃ কুদ্দুস মোল্লা, মোঃ জিয়াউর রহমান, এ্যাডঃ জাহিদুল ইসলাম, মোঃ মিলন শেখ, আহাদ গাজী, আরো অনেকে, ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করে বন্ধু খান শহীদ প্রমুখ,মাগরিবের নামাজের শেষে আবারও উক্ত স্থানে ৯৩ বন্ধুদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সিদ্ধান্ত হয় – ঈদুল ফিতরের তৃতীয় দিনে রোজ সোমবার ২৩ শে মার্চ স্থানীয় দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঈদ পূর্ণ মিলনীর আয়োজন করা হবে, ঈদ পূর্ণ মিলনিতে সকল ৯৩ বন্ধুরা তাদের পরিবারের সকল সদস্য কে নিয়ে বিকাল ৫ ঘটিকায় বিদ্যালয়ের মাঠ উপস্থিত হবে এবং ঈদ পূর্ণ মিলনী রাত ১০ টা পর্যন্ত একটানা চলবে বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান গান,আবৃত্তি, বল বিতরণ,ছোট নাটিকার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

ঈদ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা ও সচেতনতার আহ্বান এসপি কামরুল হাসানের

মামুনুর রশীদ মামুন: ময়মনসিংহ জেলা প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৩৭ এএম
ঈদ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা ও সচেতনতার আহ্বান এসপি কামরুল হাসানের

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জেলার সকল পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ঈদুল ফিতর আনন্দ,শান্তি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। এই উপলক্ষে তিনি সকলের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন,জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত। ঈদের সময় যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারে,সে জন্য ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। যানজট নিয়ন্ত্রণ,গুরুত্বপূর্ণ স্থানে টহল বৃদ্ধি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার আরও বলেন,শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি সচেতন ও দায়িত্বশীল আচরণ করে,তবে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি জেলা পুলিশের সকল সদস্যের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে তাদের পরিবারসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
সবশেষে,তিনি ময়মনসিংহবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদ মোবারক। সবার জীবন সুখ,শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”

জ্ঞানের প্রকার ভেদ

জ্ঞানের প্রকার ভেদ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:২০ এএম
জ্ঞানের প্রকার ভেদ

জ্ঞান দুই প্রকারঃ- আল্লাহর দেওয়া জ্ঞানের নামই অর্পিত জ্ঞান ও অর্জিত জ্ঞান বলা হয় বই , খাতা কলম শিক্ষার প্রতিষ্ঠান থেকে যেই

মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি কুলের সবচেয়ে বেশি জ্ঞানী হিসেবে সৃষ্টি করেন
এবং জ্ঞান- একটা শক্তি। এই শক্তি জ্ঞান- একটা শক্তি। এই শক্তি মানুষের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে। একে জাগ্রত করাই প্রত্যেক সত্তার প্রথম কর্তব্য। কেউ তা জাগ্রত করে কেউ করে না। যার জ্ঞান জাগ্রত হয় সে এই জ্ঞান দিয়ে সত্য-মিথ্যা নিরুপণ করে অতঃপর সত্যের পথ অবলম্বন করে।
.
জীবন তো চলমান, বহমান। এক মুহূর্ত সে থামে না। এই চলমান জীবনে জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে যে যত সম্মুখে অগ্রসর হয় তত তার জীবন উজ্জল হয়। চলতে চলতে একটা পর্যায়ে সে পরম সত্যে বিলীন হয় অর্থাৎ মার্গে পৌঁছে।
.
যে সত্তা সর্বাবস্থায় ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বে ন্যায়ের পক্ষ অবলম্বন করল সে সত্তাই প্রকৃত শক্তির অধিকারী অর্থাৎ জ্ঞানী। যে সমাজে সত্য-মিথ্যার পার্থক্য নির্নীত হয় না সে সমাজই অন্ধকার, জাহেলী সমাজ। এমন স্থিতি যখন উপস্থিত হয় তখন হয় সেই জাহেলি সমাজ পরিত্যাগ করতে হবে নয়তো সেটা ধ্বংস করে নতুন সমাজ নির্মাণ করতে হবে। এই নবনির্মাণে সবচেয়ে বেশি অবদান রাখা উচিত জ্ঞানী ব্যক্তিদের। সত্তার প্রথম কর্তব্য। কেউ তা জাগ্রত করে কেউ করে না। যার জ্ঞান জাগ্রত হয় সে এই জ্ঞান দিয়ে সত্য-মিথ্যা নিরুপণ করে অতঃপর সত্যের পথ অবলম্বন করে।
.
জীবন তো চলমান, বহমান। এক মুহূর্ত সে থামে না। এই চলমান জীবনে জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে যে যত সম্মুখে অগ্রসর হয় তত তার জীবন উজ্জল হয়। চলতে চলতে একটা পর্যায়ে সে পরম সত্যে বিলীন হয় অর্থাৎ মার্গে পৌঁছে।
.
যে সত্তা সর্বাবস্থায় ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বে ন্যায়ের পক্ষ অবলম্বন করল সে সত্তাই প্রকৃত শক্তির অধিকারী অর্থাৎ জ্ঞানী। যে সমাজে সত্য-মিথ্যার পার্থক্য নির্নীত হয় না সে সমাজই অন্ধকার, জাহেলী সমাজ। এমন স্থিতি যখন উপস্থিত হয় তখন হয় সেই জাহেলি সমাজ পরিত্যাগ করতে হবে নয়তো সেটা ধ্বংস করে নতুন সমাজ নির্মাণ করতে হবে। এই নবনির্মাণে সবচেয়ে বেশি অবদান রাখা উচিত জ্ঞানী ব্যক্তিদের।

মোঃ তালাত মাহামুদ
বিশেষ প্রতিনিধি
“দৈনিক উজ্জ্বল বাংলাদেশ পত্রিকা”

error: Content is protected !!