সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

অমির ওয়েব ফিল্মে ফারিণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩:৩০ পিএম | 209 বার পড়া হয়েছে
অমির ওয়েব ফিল্মে ফারিণ

তাসনিয়া ফারিণ দিন দিন অভিনেত্রী হিসেবে নিজেক ছাড়িয়ে যাচ্ছেন, এটা বলাই বাহুল্য। কারণ টিভি নাটকে তুমুল দর্শকপ্রিয়তা পাওয়া অবস্থাতেই তিনি অভিষিক্ত হন ওয়েব ফিল্মে। সেখানেও সাফল্য অর্জন করেছেন। বেশ কিছু ওটিটি’র কাজের মাধ্যমে সেখানেও নিজের অবস্থান তৈরি করেছেন। এরইমধ্যে সিনেমাতেও অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। এবার রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি। তাও ছোট পর্দার বড় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে। আর ‘হাউ সুইট’ নামের এ ছবিটি বানাচ্ছেন সময়ের দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। এটি নির্মিত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ’র জন্য। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। যেখানে চমক হিসেবে তুলে ধরা হয় ছবির নাম ও পাত্র-পাত্রীকে। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ই ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পাবে বঙ্গতে। এদিকে তাসনিয়া ফারিণকে এখন টিভি কিংবা ইউটিউব নাটকে কমই দেখা যায়। কলকাতার ‘আরও এক পৃথিবী’ দিয়ে সিনেমায় ভালো অভিষেক হলেও পর পর দু’টি টলিউডের সিনেমা হাতছাড়া হয় তার। তবে মাঝে ঢাকার ‘ফাতিমা’ সিনেমার সুবাদে ইরানের ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি।

সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার সাঁথিয়ায় তেঁতুল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হোসেন আলী মুন্সীর ছেলে জয়নাল আলী মুন্সী (৬০)।

পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার বিকালে জয়নাল মুন্সী মাঠে থেকে বাড়িতে আসেন। এসময় পরিবারের প্রয়োজনে তিনি তেঁতুল সংগ্রহের জন্য গাছে উঠেন। গাছে উঠার পর হঠাৎ করে জয়নাল মুন্সী মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে দ্রুত রাজশাহী হাসাপাতালে নেবার পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মুন্সী মৃত্যু বরণ করেন।

পরিবারের উপার্জন শীল একমাত্র ব্যক্তির মুত্যুত শোকের মাতম পড়ে পরিবারে।

দিঘলিয়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের কর্মসূচি

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১২ পিএম
দিঘলিয়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের কর্মসূচি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিনসহ আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকদ্রব্য আমদানি ও কেনাবেচা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের দিন সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সাথে সাথে তা নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ঈদের জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটিকালীন সময়ে বিভিন্ন ঘাটে নির্ধারিত টোলের বেশি আদায় করা যাবে না বলেও জানানো হয়েছে। অতিরিক্ত টোল আদায়কে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এদিকে সড়কে খোলা ট্রাক বা পিকআপে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দিঘলিয়ার প্রতিটি খেয়াঘাটে নৌকাতে ১৫ জনের বেশি উঠানো যাবে না।

ঈদের জামাতে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এ লক্ষ্যে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্ট এবং দিঘলিয়া, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা পুলিশ সার্বিক দায়িত্ব পালন করবে।

মুক্তাগাছা সিংড়ার খাল পূর্ণ খনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১০ পিএম
মুক্তাগাছা সিংড়ার খাল পূর্ণ খনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহে জেলার মুক্তাগাছা থানার ৫নং বাঁশাটি ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন কার্যক্রমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন এমপি, সংসদ সদস্য ১৫০, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা, ময়মনসিংহ সদর এর এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মুক্তাগাছা উপজেলার নির্বাহী অফিসার কৃষ্ণচন্দ্র প্রমুখ।

error: Content is protected !!