শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

রুনা খানের নতুন ছবি নিয়েও কেনো সমালোচনা ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২:৪১ পিএম | 113 বার পড়া হয়েছে
রুনা খানের নতুন ছবি নিয়েও কেনো সমালোচনা ?

একটা সময় নাটকে মোটামুটি নিয়মিত ছিলেন অভিনেত্রী রুনা খান। কিন্তু বিয়ের পর আকস্মিক মুটিয়ে এবং সন্তানের মা হয়ে মিডিয়া থেকে হারিয়ে যান তিনি। তবে সাম্প্রতিক সময়ে নিজের ফেসবুকে প্রায় অর্ধনগ্ন তথা শরীর সর্বস্ব ছবি পোস্ট করে আলোচনায় থাকার চেষ্টা করেন এই অভিনেত্রী। এমনকী এসব ছবি নিয়ে সংবাদ মাধ্যমে খবর বের হয় নিয়মিত। বেশ কিছু আবেদনময়ী লুকে তোলা ছবি এই অভিনেত্রীর ভাইরালও হয়েছে। তবে ছবিগুলো যতটা ভাইরাল বা আলোচিত হয়েছে, ঠিক এর চাইতে বেশি সমালোচিত হয়েছে।
গেলো তিন মাস ধরে অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় নিরব ছিলেন রুনা। সেই নিরবতা ভেঙে আবারও খোলামেলা নতুন ছবি পোস্ট ফেসবুকে পোস্ট করলেন তিনি। যথারীতি তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার তুমুল সমালোচনাও চলছে রুনা’র এই নতুন ছবিগুলো নিয়ে। জানা এগুলো তার নতুন একটি ফটোশুটের ছবি।
ছবিগুলোতে রুনা খানকে কালো কালারের শাড়ির সঙ্গে ব্লাউজ (কটি) আর অফ সোল্ডার গাউনে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, কভারের কালো মেয়ে..! এর সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। ছবিগুলো শেয়ার করার পর অভিনেত্রীর ভক্ত শুভাকাঙ্খীরা মন্তব্যের ঘরে নানা মন্তব্য করছেন। অনেকে আবার তির্যক মন্তব্য করতেও ছাড়ছেন না।
নতুন এই ছবিগুলো তোলার কারণটা অবশ্য জানা গেছে।নিউইয়র্ক ভিত্তিক একটি ম্যাগাজিন দ্য ফেম এর প্রচ্ছদের জন্য ব্যবহার হয়েছে ছবিগুলো। জুলাই আগস্ট সংখ্যার দ্য ফ্রেম এর কাভার হয়েছেন এই অভিনেত্রী। এই বিষয়ে গণমাধ্যমকর্মীদের রুনা বলেছেন, ছবিগুলো জুনের দিকে তোলা। একই সময় আরও একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য আরও কিছু ছবি তোলা হয়েছে।

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২২ পিএম
নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় বিধবা নারীর জমি অবৈধ ভাবে দখল ও মাছ চুরির অবিযোগ উঠেছে ১। মোঃ আব্দুল জলির পিতা মৃত আপের আলী পিয়াদ২।মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা পিতা মৃতঃ- বিশু মোল্যা ৩। মোঃ আমজাদ আলী পিতা মৃতঃ- ইনু ৪।মোঃ- মোঃআঃ করিম মেম্বার পিতামৃত অকিম প্রাং সর্ব্ব সাং কাজী পাড়া উপজেলা আত্রাই জেলা নওগাঁ ৫। নুরু মোল্যা পিতামৃত আসকর আলী মোল্যা ৬।মেঃ-আব্দু সাত্তার পিতা মৃত উপশেখ,৭। মোঃ সাদ্দাম পিতা মৃত মালেক,৮।মোঃ বুদা পিতামৃত ইশা ৯। মোঃ আব্দুল খালেক ১০।মোঃ জানবক্স মাষ্টার উভয়ের পিতা মৃতকিসম ত আলী ১১।রমজান আলী ফাকু পিতামৃতভোলা ১২।ফিরোজ পিতামৃত নিয়ামত আলী,১৩।ময়না পিতা মৃত ইয়াকুব আলী ১৪। মোঃ আব্দুল গফুর পিতা মৃত ইসমাইল ১৫।মোঃ বক্কর পিতা মৃত খলিল,১৬। মনি পিতা রইচউদ্দিন সর্ব্ব সাং ঘোষ পাড়া ১৭। মোঃ মোজাম পিয়াদা পিতা মৃত নজের আলী পিয়াদা ১৮। মোঃ আঃ রহমান পিয়াদা পিতামৃত সন্তোশ পিয়াদা সর্ব্ব সাং পিয়াদা পাড়া থানা আত্রাই জেলা নওগাঁ বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্ত ভোগী ওই নারী নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে ট আদালতে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ওই জমিতে ফৌজদারি কযবিধি ১৪৪?১৪৫ ধারা জারি রয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার ৩নং আহসানগন্জ ইউনিয়ন এলাকার মৌজা আমরুল কসবা সাবেক খতিয়ান নং৯২/৫৩২ সাবেক দাগ নং৫১ হাল ৫৩ ও সাবেক ৯৫ হাল ৯৮ মোট ১৩.২০ একর জমির মালিক অসহায় বিধবা ময়না বেওয়া। বিভিন্ন সূত্রে জমি ভোগদখল করে আসছেন। কিন্তু ওই জমিতে চোখ পড়ে ভূমি দস্যু আব্দুল জলি গং এর এবং আমার জমিতে খনন করে মাছ চাষ করতে গেলে আমি একজন অসহায় বিধবা নারী হয়ে বাধা দিলে আমাকে অকত্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে স ্থানীয় ইউপি চেয়ারম্যান, উঋপজেলা নি বাহী অফিসার, সহকারী কমি শনার ভূমি আত্রাই থানা অফিসার ইনচাজ মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দিলেও আমি কোন সুরহা পাই নাই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার নামিয় সম্পতিতে জোর পূবক মাছ ধরেছে ইহাতে আমার প্রায় এক লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায় উকাত বিবাদিগন।
মামলার বাদি ময়না বেগম বলেন ক্রয় ও বিভিন্ন সূত্রে১৩.২০ একর সম্পত্তির মালিক আমি। মিউটেশন করে ভোগ দখলে আছি। অন্তবতীকালীন সরকার আশার পর আঃ জলিল ও তারঁ সন্ত্রাসী দলবল দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার জমিতে অবৈধ দখল মাছ ধরে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মন্জুরুল আলম ম ন্জু বলেন এবিষয়ে এলাকার লোকজন আমার নিকট এসেছিলেন আমি বিষয় টি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নিকট জানালে তিনি সাভেয়ার সাহেব কে মাপ যোগ করে দেখা যায় উক্ত জমি এক নম্বর খাস এবং সেখানে সরকারী ভাবে খাল খনন করা হয়েছে।এবং ইউ জমির খাজনা প্রদান করে চেক কাটা নাই। আসলে উক্ত সম্পত্তি ১ নম্বর খাস খতিয়ান ভূক্ত সম্পত্তি বলে জানান। আত্রাই থানার অফিসার ইনচাজ মে াঃ আব্দুল করিম বলেন কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তারঁ বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২০ পিএম
পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

পাবনায় র‍্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১২ এর অধিনায়ক, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল পাবনা সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮) এবং একই এলাকার মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাকশীতে পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:১৮ পিএম
পাকশীতে পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি।

‎শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ফাঁড়ি পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

‎পাকশী ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত থাকবে।

error: Content is protected !!