পাবনায় র্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১২ এর অধিনায়ক, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে র্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল পাবনা সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮) এবং একই এলাকার মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

