শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রেকর্ড গড়লো শাবনূর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১:১৪ এএম | 147 বার পড়া হয়েছে
রেকর্ড গড়লো শাবনূর

ঢাকার চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়িকা শাবনূর। প্রেক্ষাগৃহের পর্দায় না থাকলেও তার অভিনয়ে এখনও বুঁদ হয়ে আছেন অসংখ্য দর্শক – ভক্ত। নিজের চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন এই তারকা অভিনেত্রী। তবে বিয়ের পর রুপালি জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন শাবনূর। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন চলচ্চিত্রপ্রেমীরা। দীর্ঘ বিরতির পর অবশেষে ‘রঙ্গনা’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় ফেরার কথা রয়েছে তার। এহতেশামের হাত ধরে ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। ‘চাঁদনী রাতে’ নামের ওই ছবিটি হিট না করলেও নজর কেড়েছিলেন শাবনূর। অকালপ্রয়াত অভিনেতা সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন ‘তোমাকে চাই’ চলচ্চিত্রের মাধ্যমে।
অকাল প্রয়াত সুপারস্টার সালমান শাহ’র সঙ্গে জুটি বেঁধে ১৪টি ছবিতে অভিনয় করেছিলেন শাবনূর। সেসব ছবির বেশির ভাগ গানই জনপ্রিয়। পরে রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানসহ অনেকের সঙ্গেই জুটি বাঁধেন শাবনূর। তাদের সঙ্গেও শাবনূরের হিট ছবি রয়েছে, রয়েছে হিট গানও। এক হিসাবে দেখা গেছে, শাবনূরের ঠোঁটে ১০০টিরও বেশি গান ইউটিউবে পেয়েছে কোটি ভিউ’র উপরে। এর মধ্যে তার ২০টি গানই রয়েছে পাঁচ কোটি ভিউয়ের ঘরে। এফ আই মানিকের ‘হৃদয়ের বন্ধন’ ছবির ‘বধূ বেশে কন্যা যখন এলো রে’ শাবনূর অভিনীত সর্বোচ্চ ভিউ পাওয়া গান। এটির ভিউ ১৮ কোটি ৮৭ লাখের বেশি। মমতাজ ও রথীন্দ্রনাথ রায়ের গাওয়া গানটি ২০১৮ সালে অনুপম মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
দ্বিতীয় স্থানে আছে ‘ফুল নেব না অশ্রু নেব’ ছবির ‘বিধি তুমি বলে দাও আমি কার’ গানটি। এটির ভিউ হয়েছে ৯ কোটি ৬৫ লাখের বেশি। এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও বিপ্লবের গাওয়া গানটিও অনুপম ইউটিউবে আপলোড করেছিল ২০১৮ সালে। গ্রাম বাংলার যাত্রা পালায় এখনও পারফরম করতে দেখা যায় তুমুল জনপ্রিয় এই গানটি। একই ছবির ‘দুধে আলতা বদন তোমার’ ও ‘আমার হৃদয় একটা আয়না’ গান দুটিও যথাক্রমে সাত কোটি ২২ লাখ ও ছয় কোটি ৯৭ লাখ ভিউ পেয়েছে। ‘ভুলনা আমায়’ ছবির ‘একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো’ গানটি অনুপমের চ্যানেলে ভিউ পেয়েছে সাত কোটি ৭৪ লাখের বেশি বার। একই গান এসবি নামের আরেকটি ইউটিউব চ্যানেলে ভিউ পেয়েছে ৪৫ লাখের বেশি। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ৩৮ লাখ।
সালমান শাহ’র সঙ্গে শাবনূরের ‘আনন্দ অশ্রু’ ছবির গান ‘তুমি আমার এমনই একজন’ দেখা হয়েছে আট কোটি ৪৯ লাখের বেশিবার। এই জুটির ‘তোমাকে চাই’ ছবির টাইটেল গানের ভিউ ছয় কোটি ৯৭ লাখের বেশি। গেলো সপ্তাহে গানটি নতুন সংগীতায়োজনে রাজীব ও ঝিলিকের কণ্ঠে প্রকাশ করেছে অনুপম। সেখানেও লাখের ওপর ভিউ।
অন্যদিকে, ‘তুমি বড় ভাগ্যবতী’ ছবির ‘তুমি হবে বউগো আমি হবো শালি’ ভিউ পেয়েছে ছয় কোটি ৬৫ লাখের বেশি। আর অনুপমের বাইরে একই গান মিম নামের চ্যানেলে দেখা হয়েছে ১০ লাখের বেশিবার। সালমান শাহ ও শাবনূরের ‘স্বপ্নের ঠিকানা’ [১৯৯৫] ছিল ব্লকবাস্টার ছবি। ওই ছবির ‘ও সাথিরে যেয়ো না কখনো দূরে’ অনুপমের ইউটিউবে দেখা হয়েছে ছয় কোটি ৫০ লাখের বেশিবার। এই গান আরও বেশ কয়েকটি চ্যানেলেও রয়েছে। সব মিলে গানটির ১০ কোটি ৪২ লাখের বেশি। মান্নার সঙ্গে শাবনূরের ‘দুই বধূ এক স্বামী’ ছবির ‘ভালোবাসতে গিয়ে আমি দুঃখই পেলাম’ দেখা হয়েছে ছয় কোটি ৪২ লাখের বেশিবার।
এদিকে, সুপারস্টার শাকিব খানের সঙ্গে শাবনূরের ‘গোলাম’ ছবির ‘দুটি মন লেগে গেছে জোড়া’ দেখা হয়েছে ছয় কোটি ৪১ লাখেরও বেশিবার। মাত্র তিন বছর আগে গানটি ইউটিউবে আপলোড করেছিল অনুপম। ওমর সানীর সঙ্গে জুটি বেঁধে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন শাবনূর। এগুলোর মধ্যে ‘কে অপরাধী’ ছবির ‘কত ভালোবাসী কী যে ভালোবাসি’ দেখা হয়েছে ছয় কোটিরও বেশিবার। একই ছবির আরেক গান ‘কী ছিলে আমার’ ১১ কোটি ৬০ লাখের ঘর পেরিয়েছে। ফেরদৌসের সঙ্গে শাবনূরের সুপারহিট ছবি ‘প্রেমের জ্বালা’। এই ছবির ‘সাগরের মতোই গভীর’ অনুপমের চ্যানেলে দেখা হয়েছে পাঁচ কোটি ৬৫ লাখেরও বেশিবার। এ ছাড়া গোল্ডেন টাইম সং ও টিএফকে ফিল্মের ইউটিউব চ্যানেলেও গানটি পেয়েছে লাখ ভিউ।
এসব গান ছাড়াও ‘হৃদয় শুধু তোমার জন্য’ ছবির ‘ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়’, ‘তুমি বড় ভাগ্যবতী’ ছবির ‘পাখিরে ও পাখিরে’, ‘নাচনেওয়ালী’ ছবির ‘ছুঁইয়ো না ছুঁইয়ো না’ গানগুলোর প্রতিটিই পাঁচ কোটির বেশিবার দেখেছেন দর্শক। ‘খেয়া ঘাটের মাঝি’ ছবির ‘কোন কাননের ফুল গো তুমি’ ও ‘স্বপ্নের বাসর’ ছবির ‘কিছু কিছু মানুষের জীবনে’ গান দুুটিও পাঁচ কোটি ভিউয়ের দ্বারপ্রান্তে। প্রথমটি দেখা হয়েছে চার কোটি ৯০ লাখ, দ্বিতীয়টি চার কোটি ৭৩ লাখ।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!