শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১১:২৬ এএম | 110 বার পড়া হয়েছে
সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

অবশ্য ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে আগে থেকে থাকা দলগুলো (চারটি দল) সরাসরি নিতে পেরেছে ১ জনকে। কারণ তাদের রিটেইন করার সুযোগ আছে। এবার নতুন মালিকানায় যাওয়া (৩ দল) ফ্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দলে নিতে পেরেছে সর্বোচ্চ দুজন।

এক নজরে দেখে নেওয়া যাক সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা-

ঢাকা ক্যাপিটালস – মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান

চিটাগং কিংস – সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম

ফরচুন বরিশাল – তাওহিদ হৃদয়

সিলেট স্ট্রাইকার্স – জাকের আলী

খুলনা টাইগার্স – মেহেদী হাসান মিরাজ

রংপুর রাইডার্স – মোহাম্মদ সাইফউদ্দিন

দুর্বার রাজশাহী – এনামুল হক।

এর আগে ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পায় দুর্বার রাজশাহী। নিজের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছে তারকা পেসার তাসকিন আহমেদ। এরপর বরিশাল তাদের পরপর দুই ডাকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভির ইসলামকে দলে ভিড়িয়েছে। সেই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ডাকে দলে নিয়েছে রনি তালুকদারকে। আর দ্বিতীয় ডাকে আবারও তারা দলে নেয় মাশরাফি বিন মুর্তজাকে।

‘এ’ ক্যাটাগরিতে আছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

এছাড়া প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তাঁরা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।

পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ২ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সেইসঙ্গে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই। এদের মাঝে অবশ্য চট্টগ্রামের দলই এখন পর্যন্ত সবচেয়ে ভারি। সাকিব আল হাসান, শরিফুল ইসলামের পাশাপাশি ৬ বিদেশিকে সাইন করিয়েছে তারা।

বিপিএলের সাত দলের ক্রিকেটারদের তালিকা:

ঢাকা ক্যাপিট্যালস

সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম

বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি,

ড্রাফট থেকে: লিটন দাস

চিটাগং কিংস

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম

বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো

ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারি

দুর্বার রাজশাহী সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়

রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম

বিদেশি সরাসরি চুক্তি: কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, দাভিদ মালান, ফাহিম আশরাফ

ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি: জাকের আলী

রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান

বিদেশি সরাসরি চুক্তি: পল স্টার্লিং, জর্জ মানজি

ড্রাফট থেকে: রনি তালুকদার

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ

রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ

সরাসরি বিদেশি চুক্তি: ফাহিম নেওয়াজ, ওশানে থমাস

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন

রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান

সরাসরি বিদেশি চুক্তি: অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ

ড্রাফট থেকে: নাহিদ রানা

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!