শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বঠে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পিএম | 45 বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বঠে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য

★ গত মঙ্গলবার সকালেও পরিস্থিতি অনেক জঠিল ছিল, ওই সময় ট্রাম্প ইরানি সভ্যতাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। যদি এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিও আনে, তবু ইরান যুদ্ধ ও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বদলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়াতে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তবে এই সিদ্ধান্তে তিনি তাৎক্ষণিক সংকট থেকে রেহাই পেলেও রাজনৈতিকভাবে তাকে চড়া মূল্য দিতে হতে পারে বলে বিশ্লেষকদের মত।

ওয়াশিংটন সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি ‘চূড়ান্ত’ শান্তি চুক্তির পথে অনেক দূর এগিয়েছে। আলোচনার সুযোগ তৈরি করতেই তিনি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, রাত ৮টার মধ্যে সমঝোতা না হলে ইরানের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর ওপর বড় ধরনের সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা পরিস্থিতিতে তীব্র স্নায়ুচাপ সৃষ্টি করেছিল।

হরমুজ প্রণালি নিয়ে শর্তঃ

যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরানকে সব ধরনের সংঘাত বন্ধ করতে হবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রনালী পুরোপুরি খুলে দিতে হবে। ইরান এসব শর্ত মেনে নেওয়ার কথা জানিয়েছে, যদিও তারা বলছে—এই জলপথের ওপর তাদের ‘কর্তৃত্ব’ এখনো বজায় রয়েছে।

এই সমঝোতায় ট্রাম্প একটি কঠিন সংকট থেকে আপাতত রেহাই পেলেন। কারণ এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন—‘আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে।’ ফলে তাকে হয় যুদ্ধ শুরু করতে হতো, না হয় নিজের অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতো।

আলোচনার পথে দুই সপ্তাহঃ

আগামী দুই সপ্তাহ দুই দেশ আলোচনায় বসবে এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। যদিও বিশ্লেষকদের মতে, এই আলোচনার পথ সহজ হবে না।

তবে যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে এবং মার্কিন শেয়ারবাজারের সূচকও বেড়েছে।

ট্রাম্পের বক্তব্যে সমালোচনার ঝড়ঃ

যুদ্ধবিরতির আগের দিনই ট্রাম্প ইরানি সভ্যতাকে ‘চিরতরে ধ্বংস করে দেওয়ার’ হুমকি দেন। এমন নজিরবিহীন বক্তব্য যুক্তরাষ্ট্রের ভেতরেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ডেমোক্র্যাট নেতা ও সিনেটর Chuck Schumer বলেন, রিপাবলিকানদের মধ্যে যারা এই যুদ্ধ থামানোর পক্ষে দাঁড়াবেন না, তাদের চরম মূল্য দিতে হবে।

কংগ্রেস সদস্য জ্যাকুইন ক্যাস্ট্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, প্রেসিডেন্টের মানসিক অবস্থার অবনতি ঘটছে এবং তিনি দেশ পরিচালনার জন্য উপযুক্ত নন।

এমনকি রিপাবলিকান দলের মধ্যেও ভিন্নমত দেখা গেছে। জর্জিয়ার কংগ্রেস সদস্য অস্টিন স্কট বিবিসিকে বলেন, একটি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া উইসকনসিনের সিনেটর রন জনসন বলেন, ট্রাম্প যদি হামলা চালিয়ে যেতেন, সেটি হতো ‘একটি বিরাট ভুল’। একই ধরনের অবস্থান নিয়েছেন আলাস্কার সিনেটর লিজা মারকুয়াস্কি।

ইরানের প্রতিক্রিয়াঃ

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়্যিদ আব্বাস আরগাছি জানিয়েছেন, ইরান আপাতত ‘প্রতিরক্ষামূলক অভিযান’ বন্ধ রাখবে। তবে হরমুজ প্রনালী দিয়ে জাহাজ চলাচল করতে হলে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ১০ দফা প্রস্তাবের মূল কাঠামো মেনে নিয়েছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা।

সাময়িক স্বস্তি, স্থায়ী সমাধান নয়ঃ

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি ট্রাম্পের জন্য আপাতত একটি রাজনৈতিক স্বস্তি এনে দিলেও এটি স্থায়ী সমাধান নয়। কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর তেহরানের প্রভাবসহ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সব মিলিয়ে দুই সপ্তাহের আলোচনায় পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন নজর বিশ্ব রাজনীতির।

দুর্গাপুরে সরকারি খাস পুকুর সমিতির নামে নিয়ে সাব-লীজ, সভাপতিদের ব্যাপক অনিয়ম।

মোঃ খোরশেদ আলম লালন বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী। প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০৯ পিএম
দুর্গাপুরে সরকারি খাস পুকুর সমিতির নামে নিয়ে সাব-লীজ, সভাপতিদের ব্যাপক অনিয়ম।

 

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় সরকারি খাস পুকুর লিজ ইজারায় বিভিন্ন সমিতির সভাপতি সাধারণ সম্পাদক তাদের উপর ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। পুকুর লিজ নিয়ে তারা নিজেরা মাছ চাষ করেনা, এতে দেখা যায় সরকারি শর্তাবলী লংঘন করে এবং তাদের দেওয়া অঙ্গীকার তারা নিজেরাই ভঙ্গ করেছেন। কিছু ক্ষেত্রে অচল সমিতিকে পুকুর পাইয়ে দেওয়ার জন্য টাকার বিনিময়ে প্রত্যয়নপত্র প্রদান। তিন বছর পর পর কুকুর লিজ নিয়ে,লিজ দেয়াই তাদের ব্যবসা। সমিতির কেউ পুকুর সরেজমিনে চিনেনা। এ ব্যবসা দুর্গাপুর উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে। একটি সমিতির ম্যানেজার/সাধারণ সম্পাদক, লিজ বানিজ্য বন্ধ করতে, প্রমাণ সহ লিজ বাতিলের জন্য অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী বাদী মোঃ জফির উদ্দিন, সাধারণ সম্পাদক/ ম্যানেজার, “আমার বাড়ি আমার খামার সমিতির পক্ষে লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লীজ বাতিলের আবেদন করেছেন। তার দাবি তার সমিতির দর অনেক বেশি থাকা সত্ত্বেও সে পুকুর পায়নি। অনেক অচল সমিতি দির্ঘদিন কার্যক্রম নেই, সেগুলো সমিতি শুধু মাত্র পুকুর নেয়ার জন্য প্রত্যয়নপত্র, রেজুলেশন,অডিট ইত্যাদি কাগজপত্র তৈরি করে এগুলো অপকর্মে জড়িত আছেন।‌ কিছু দালাল চক্র মোঃ গোলাম মোস্তফা মান্নান, অফিস সহকারী কৃষ্ণপুর মাদ্রাসা এই দালালের কাজ মাধ্যম হয়ে পুকুর দিয়ে কিছু ব্যবস্থা করা। সমিতির সভাপতির কাগজপত্র টাকার বিনিময়ে কিনে নিয়ে ব্যবসা করাই তার কাজ। যাচাই বাছাই তদন্ত না করেই এগুলো সমিতিকে পুকুর লিজ দিয়েছেন। কিছু পুকুর লিজ বাতিলের জন্য অভিযোগ দায়ের করেছেন অনেকে। প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন,কোন সমাধান এখনো হয়নি। কিছু সমিতির সভাপতি টাকার বিনিময়ে সমিতি বিক্রি করে দিয়েছে আগেই। দ্বিতীয় বার আবার পুকুর দেখা শুনা করার জন্য সমিতির সভাপতি স্ট্যাম্পে স্বাক্ষর করে, অন্য ব্যক্তির কাছে পুকুর লিজ প্রদান করে দেয়। কোন সমিতির সভাপতি নিজেরা পুকুরে মাছ চাষ করে না। এলাকার লোকজন বলছে এরা অপরাধী। পুকুর লিজ ছাড়া এদের কোন ভিত্তি নেই। অনেকেই কাগজপত্র তৈরি করে জাল স্বাক্ষর করে,পুকুর লিজ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করছেন। নামে মাত্র মৎস্য জীবী সমিতি,বাস্তবে এদের কিছু নেই। সভাপতি একাই যা করে তাই, সদস্যরা তেমন অবগত নয়। অভিযুক্ত পুকুরের তথ্য উল্লেখ করা হয়েছে। মৌজা বিআড়, জে এল নং ৮৯, দাগ নং ৫৩৪, পরিমাণ ৫৮, শতাংশ। কিসমত বগুড়া , জে এল নং ৮২, দাগ নং ৮১৮, রকম পুকুর, খতিয়ান ১,
পরিমাণ ৭৪ শতাংশ। মৌজার রঘুনাথপুর,জে এল নং ৮৫, খতিয়ান১,দাগ নং ১৮৮৭,পরিমাণ ৭০ শতক। মৌজা রঘুনাথপুর, জে এল নং ৮৫, খতিয়ান নং১,দাগ নং ১৬৩৯,পরিমাণ ১.৯০ একর। উল্লেখিত পুকুর গুলো সমিতির সভাপতিগন সাব- লীজ দিয়েছে,কেউ আবার দেখা শুনা করার জন্য স্ট্যাম্প করে লিজ প্রদান করেছেন। তদন্ত পূর্বক,অবৈধ লিজ বাতিল করতে, প্রশাসনের কাছে একান্ত দাবি।

ফেনীতে ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতির এনসিপিতে যোগদান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা। প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম
ফেনীতে ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতির এনসিপিতে যোগদান

নতুন রাজনৈতিক যাত্রায় গাজী ইউছুপ বাপ্পি, তরুণ নেতৃত্বে শক্তি বাড়ানোর আশা এনসিপির

ফেনীতে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন ছাত্র অধিকার পরিষদ ফেনী জেলা শাখার সদ্য সাবেক সভাপতি গাজী ইউছুপ বাপ্পি। বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি ফেনী জেলা শাখায় যোগদান করেন। এর আগে গত মঙ্গলবার তিনি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
শহরের জুলাই চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় গাজী ইউছুপ বাপ্পি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণের মাধ্যমে দলের সঙ্গে যুক্ত হন।
যোগদান শেষে গাজী ইউছুপ বাপ্পি বলেন,
“স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের দেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে তরুণ বিপ্লবীরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান প্রেক্ষাপটে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন। এনসিপি সেই সম্ভাবনাকে ধারণ করছে। আমি আজ থেকে জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশপন্থী রাজনীতির নতুন পথে যাত্রা শুরু করলাম।”
তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন সম্ভব এবং এনসিপির মাধ্যমে সেই পরিবর্তনের অংশ হতে চান তিনি।
এদিকে, এনসিপি ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন,
“জুলাইয়ের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে গড়ে ওঠা এনসিপি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গাজী বাপ্পীর মতো উদ্যমী ও সচেতন তরুণদের দলে অন্তর্ভুক্তি আমাদের শক্তিকে আরও বেগবান করবে।”
তিনি আরও জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে যারা একটি গণমুখী ও পরিবর্তনধর্মী রাজনীতিতে বিশ্বাসী, তাদের জন্য এনসিপির দরজা উন্মুক্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের এই ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতাদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেনীতে গাজী ইউছুপ বাপ্পির এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে, যা আগামী দিনে আরও বিস্তৃত প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খানপুর মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে, অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ,

নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম
খানপুর মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে, অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ,

 

১১ই এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার, ২ টা ৩০ মিনিটে, নারায়ণগঞ্জের, খানপুর মানব কল্যাণ সংস্থার, পক্ষ থেকে, অর্ধ এলাকার, অসহায় হতদরিদ্রের মাঝে, চাউল বিতরণ করেন,

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হইতে অনুদানকিত চাউল, খানপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে, নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের, অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে, অদ্য এলাকার গণ্যমান্য, প্রধান অতিথি, ব্যক্তিবর্গ, মোহাম্মদ আজাদ সাহেবের উপস্থিতিতে,
পারভিন আক্তার,এর সভাপতিত্বে, হাজী মোঃ নাজির খান এর সঞ্চালনায়, একশত পরিবারের মাঝে, চাউল বিতরণ অনুষ্ঠিত হয়,
উক্ত চাউল অসহায় পরিবাররা পেয়ে খুব আনন্দিত।

error: Content is protected !!