লালমনিরহাটের কালীগঞ্জে ৩০ মিনিটের ব্যাবধানে একই দিনে ৪৭ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জে একই দিনে ৩০ মিনিটের ব্যবধানে উদ্বোধনী ও সমাপনি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ১২ টা ২০ মিনিটের দিকে সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
তবে সকাল ৯ টা থেকে কিছু স্টল সাজানো হয়,
এবং এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা তাদের উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে তৈরি করা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন। তবে অভিযোগ রয়েছে সারা দেশে এই বিজ্ঞান সপ্তাহ ৮ তারিখে কোনো কোনো উপজেলায় ৬ তারিখে শুরু হলেও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৯ ই এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ৩০ মিনিটের ব্যাবধানে অনেকটা তারাহুরো করে আনুষ্ঠানিকভাবে ৪৭ তম জাতীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়।প্রথমে উদ্বোধনী ব্যানার ধরে রেখে ফটোশেসন করা হয় তখন সমাপনী পুরুস্কারগুলো উল্টো করে রাখা হয়।এর কিছুক্ষণ পরেই সমাপনী অনুষ্ঠানের ব্যানার টানিয়ে পুরুস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।সরকারের তৃণমূল পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব শ্রেণীর সচেতন মহল এবং তারাহুড়ো ও একই দিনে উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান শেষ করায় অভিভাবক ও সচেতন মহলে সমালোচনার ঝর বইছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।








