সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম | 65 বার পড়া হয়েছে
কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে নাটকীয় পরিবর্তন দেখা দিয়েছে। আজ সোমবার ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ডলারের ব্যাপক দরপতন ঘটেছে এবং একই সঙ্গে শেয়ারবাজারে বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে।

ট্রাম্পের ঘোষণার পরই প্রথমে তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৪ দশমিক ৪৩ ডলার থেকে এক লাফে কমে ৯৬ ডলারে নেমে আসে।

দিনের শুরু থেকেই অধিকাংশ মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান ছিল ঊর্ধ্বমুখী। তবে ট্রাম্পের হামলা বন্ধের খবর প্রকাশের পরপরই ডলারের মান দ্রুত কমতে শুরু করে। আগে ১ দশমিক ৪৮৭ ডলারে লেনদেন হওয়া ইউরো ১ শতাংশের বেশি বেড়ে ১ দশমিক ১৫৮ ডলারে পৌঁছেছে। ডলার ইনডেক্স বা সূচক শূন্য দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে, অথচ দিনের শুরুর দিকে এটি শূন্য দশমিক ৬ শতাংশ বেশি ছিল।

অন্যদিকে ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারের ফিউচার সূচক ২ শতাংশের বেশি বেড়েছে। ইউরোপের বাজারেও এর ইতিবাচক প্রভাব দেখা গেছে—স্টক্স-৬০০ সূচক দিনের শুরুতে ২ দশমিক ২ শতাংশ লোকসানে থাকলেও পরে তা কাটিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ লাভে লেনদেন শেষ করেছে।

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিঘলিয়া উপজেলার এস এস সি ব্যাচ ৯৩ এর ঈদ পূর্ণ মিলনী

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিঘলিয়া উপজেলার এস এস সি ব্যাচ ৯৩ এর ঈদ পূর্ণ মিলনী

আজ সোমবার (২৩ই শে মার্চ) ২০২৬ বিকাল ৫ ঘটিকায় স্থানীয় দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলার সকল স্কুলের এস এস সি ব্যাচ ৯৩ এর পরিবারসহ উপস্থিত হয়ে বিভিন্ন আয়োজনে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধুরা একযোগে সিদ্ধান্ত নেয় আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখ দিঘলিয়া উপজেলা এস এস সি ব্যাচ ৯৩ এর রি ইউনিয়ন অনুষ্ঠিত হবে এবং ইউনিয়নে সকল জেলার এস এস সি ৯৩ বন্ধুরা রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবে। গতকালকের ঈদ পূর্ণ মিলনীতে যারা বিশেষ ভাবে অবদান রেখেছে, তারা হলো দিঘলিয়া উপজেলা ব্যাচ ৯৩ এর উপদেষ্টা আলী রিয়াজ কচি, আহবায়ক শেখ শামীমুল ইসলাম, সদস্য সচিব মোঃ ইব্রাহিম শেখ, সদস্য মোঃ রবিউল ইসলাম মোড়ল, ইন্জিনিয়ার শরিফুল ইসলাম (রিপন),মোঃ হাফিজ হাসান, ব্যাংকার মোঃ মাসুদ রানা, মোঃ মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম (দেয়াড়া), মোঃ সেলিম আহমেদ, জি এম ফজলু, খান শহীদ, মোঃ কাজল খান, মোঃ আশরাফ হোসেন (ব্যাংকার) মোঃ আনোয়ার, মোঃ ফরিদ, মোঃ শরীফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম (পথের বাজার), কুদরতি এলাহি স্পিকার প্রমূখ।

মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম
মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মধ্যম মোহাম্মদপুর এলাকায় রাবেয়া বসরি রিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে নিজ বাসায় মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিয়া সৌদী প্রবাসী জয়নাল আবেদীনের বড় মেয়ে এবং বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে চাইলে তার মা বাধা দেন। এতে অভিমান করে রিয়া আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
রিয়ার চাচা আবুল কালাম বলেন, “ঘটনা কেন এবং কীভাবে ঘটেছে তা আমরা জানি না।” পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদঘাটনের দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমজাদহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম
আমজাদহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীর আমজাদহাট উত্তর খেজুরিয়া এলাকায় রুবেল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বসতঘরের ভেতরে রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

error: Content is protected !!