বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

গোপালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম | 64 বার পড়া হয়েছে
গোপালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে ১৯ শে মার্চ স্বপ্না খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ঝাওয়াইল গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী মো. শান্ত ইসলামসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহত স্বপ্না খাতুন ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের চাঁন মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

মোঃ সুজন বেপারী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:১৭ পিএম
মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের নিহত ইরাকের হামলায় প্রবাসী মোঃ হবি মিয়া পাইক ওরফে শ্রাবণের বাড়িতে আজ (১৯ মার্চ বৃহস্পতিবার) সকালে শোকাহত পরিবারের পাশে দাড়ালেন সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ।

এ-সময় উপস্থিতি ছিলেন, (সদর ও গজারিয়া) বিএনপি ধানের শীষ সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক জনাব মোহাম্মদ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী ও জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম (বার)।

এছাড়াও উপস্থিতি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক তিনবারের সফল কমিশনার জনাব শহিদুল ইসলাম শহীদ ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

নিহত মোঃ হবি মিয়া পাইক ওরফে শ্রাবণের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। শোকাহত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে অনুদান প্রদান করেন। এর পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদী সদরে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী সদর উপজেলা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
নরসিংদী সদরে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ড. আব্দুল মঈন খান।

এসময় তিনি বলেন, সাধারণ মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সরকারের এই উদ্যোগ। অনুষ্ঠানে ইউএনও আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া এবং বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৫০০ শত পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ ।

নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম
নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

নরসিংদীর ব্রাক্ষন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৫ ইং সনের ছাত্রদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে অদ্য ১৯/৩/২০২৫ ইং বৃহস্পতিবার ২৯ রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর ক্লাসরুমে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত আলোচনা সভায়,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৯৯৫ ইং এস এস সি শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। ২৯ শে রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সারা দেশের কর্মজীবী ৯৫ শিক্ষার্থী বন্ধু দের মধ্যে এমন একটি দিন প্রতি বছর যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় ৯৫ এস এস সি শিক্ষার্থীদের। শত ব্যস্ততার মাঝেও খুঁজে পান অতিতের স্মৃতি শাখা,আনন্দ উল্লাস এরই মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই। উক্ত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা শেষে মোনাজাত করেন ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার। উপস্থিত ছিলেন ১/মোঃ আকরামুল হাসান মিন্টু। ২/এস.এ.এম আরবাতুজ্জামান (প্রলয়)।
৩/ মোঃ আমজাদ হোসেন (শাহীন) । ৪/ মোঃ মাহবুবুর রহমান (সেলিম)।
৪/ মোঃ সাইদুর রহমান (রবিন)।
৫/মোঃ নিপু । ৮/ মোঃ সুমন। ৯/ এডভোকেট রফিকুল ইসলাম । ৯ / সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান প্রমোখ।
যেতে নাহি চায় তবু যেতে দিতে হয়, হায়রে হায় দিন চলে যায় তবুও ধরে রাখবো স্মৃতি, এই কামনায় ,সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা,ঈদ মোবারক।

error: Content is protected !!