নরসিংদী সদরে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ড. আব্দুল মঈন খান।
এসময় তিনি বলেন, সাধারণ মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সরকারের এই উদ্যোগ। অনুষ্ঠানে ইউএনও আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া এবং বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৫০০ শত পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ ।








