যাদবপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা এস এম আলম হোসেন, চেয়ারম্যান পদে নির্বাচনের ইঙ্গিত
ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম আলম হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছার কথাও জানান।
তিনি বলেন, যাদবপুর ইউনিয়নের সকল মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান এবং বিশেষ করে অসহায় ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি জানান, জনগণের সমর্থন পেলে যাদবপুর ইউনিয়নকে একটি সুন্দর ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।
এস এম আলম হোসেন আরও বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের কারণে মানুষের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। সেই সমস্যার সমাধানে তিনি নিজ অর্থায়নে কিছু রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করেছেন। ভবিষ্যতেও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি বলেন, “আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে নির্বাচিত হয়ে সবসময় আপনাদের সেবা করার সুযোগ পাব। আমি চাই যাদবপুর ইউনিয়ন উন্নয়ন ও শান্তির একটি মডেল ইউনিয়নে পরিণত হোক।”
সবশেষে তিনি যাদবপুর ইউনিয়নসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।








