বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম | 40 বার পড়া হয়েছে
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

 

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়।
উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনজুর হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফরিদা খাতুন, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও পিজি দলের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, সিএফ পতিরাম গায়েন প্রমূখ।
র‌্যালী চাঁদনীমূখা বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হন। এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বাস করি। এখানে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবে, কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। অভিযোজন কৌশল আরও বাড়াতে হবে।
মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, এই দায়িত্ব এনজিও এর না, এই দায়িত্ব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। এজন্য আমাদেরকে আরও এ্যাকটিভ হতে হবে।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, ফেইথ ইন এ্যাকশন আজ যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। এসব দিবস পালন করলে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন বাড়বে। এজন্য প্রতিবছর আমাদের এই দিবসটি পালন করা উচিৎ।

পাবনায় একটি শর্টগান, অস্ত্র তৈরীর মেশিনারিজ টুলবক্সসহ নারী আটক

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৩৬ এএম
পাবনায় একটি শর্টগান, অস্ত্র তৈরীর মেশিনারিজ টুলবক্সসহ নারী আটক

পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি শর্টগান, বন্দুকের বাট ও অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্সসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। গ্রেফতারকৃত নারী হলেন ফারহানা খন্দকার (৪৫)।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি শর্টগান, একটি বন্দুকের বাট ও একটি অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফারহানা খন্দকার পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

র‍্যাব আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

লেমুয়া ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা। প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৩৪ এএম
লেমুয়া ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া

ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে লেমুয়া ইউনিয়নের একটি নির্ধারিত স্থানে আয়োজিত এই ইফতার মাহফিলে ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব সরোয়ার জাহান।

তিনি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য অবদান রেখেছেন।

তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই মাসে এমন আয়োজন নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং সাবেক সেক্রেটারি জনাব শাকিল আহমদ।

তারা বলেন, বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করেছে এবং আগামীতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সদস্য সচিব জনাব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আমাদের জন্য প্রেরণার উৎস।

তার দেখানো পথে বিএনপি আজও মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

তার নির্দেশনায় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে এগিয়ে এসে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য মাইন পাটোয়ারী
আনোয়ার হোসেন টিটু সাবেক পশু সম্পদ বিষয়ক সম্পাদক ফেনী জেলা যুবদল, আলী মনছুর সুমন সহ সভাপতি
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলসহ লেমুয়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দোয়ায় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

পরে উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার করা হয়। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনের ঐক্যকে আরও সুদৃঢ় করে।

সার্বিকভাবে লেমুয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া ও ইফতার মাহফিলটি ছিল সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সংগঠনের ঐক্যের এক অনন্য উদাহরণ।

নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

সাঁথিয়ায় ব্যবসায়ির বাড়িতে মিনি পেট্রোল পাম্প, ভোক্তা অধিদপ্তরের ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
সাঁথিয়ায় ব্যবসায়ির বাড়িতে মিনি পেট্রোল পাম্প, ভোক্তা অধিদপ্তরের ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার সাঁথিয়া উপজেলায় বাসা বাড়িতে সন্ধান মিলেছে মিনি পেট্রোল পাম্পের। অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা করার দায়ে মালিককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুনে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এর সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন যাবত ওই গ্রামের আলাউদ্দিন আলী তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাসাবাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।

অভিযানে অবৈধ ভাবে বাসাবাড়িতে পেট্রোল পাম্প পরিচালনা করায় এবং বেশি দামে বিক্রি করায় মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওই বাসাবাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

জেলা ভোক্তা অধিদপ্তর জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!