বুধবার, ১১ মার্চ ২০২৬

পাবনায় একটি শর্টগান, অস্ত্র তৈরীর মেশিনারিজ টুলবক্সসহ নারী আটক

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার

পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি শর্টগান, বন্দুকের বাট ও অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্সসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। গ্রেফতারকৃত নারী হলেন ফারহানা খন্দকার (৪৫)।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি শর্টগান, একটি বন্দুকের বাট ও একটি অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফারহানা খন্দকার পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

র‍্যাব আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন