”দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব,”টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়।
১০ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, ভূঞাপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ লিডার মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

