বাগেরহাট প্রতিনিধি
বাধাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা সাকিব আহমেদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাধাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দেশবাসীসহ বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা সাকিব আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সাম্যের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
সাবেক ছাত্রনেতা সাকিব আহমেদ আরও বলেন, বাধাল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদের আনন্দময় ও নিরাপদ উদযাপন প্রত্যাশা করেন।








