সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার
কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের হলরুমে জেলাপ্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে কক্সবাজার জেলা আইন- শৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত সফল সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী কক্সবাজার -৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদউল্লাহ ফরিদ।উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান কক্সবাজার জেলা বি এন পি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ উখিয়া উপজেলা বি এন পির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী সহ গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন
বর্তমান সরকার আইনশৃঙ্খলা ও জনগনের জানমাল নিরাপত্তা জোরদারে বদ্ধপরিকর যে কোন ধরনের অন্যায় সরকার পশ্রয় দেবেনা চাঁদাবাজ সন্ত্রাস দমনে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কক্সবাজার সমুদ্র সৈকত দখল করে বস্তি মতো দোকান নির্মাণ করা হয়েছে তা আগামী একসপ্তাহের মধ্যে সরিয়ে ফেলার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।








