শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

দ্রুত নির্বাচনের আহ্বান রিজভীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২:৫৬ এএম | 54 বার পড়া হয়েছে
দ্রুত নির্বাচনের আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ বুধবার রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক লিফলেট বিতরণপূর্ব এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, ‘কোথায় যেন ঢিলেঢালে ভাব, এভাবে চলবে না। আপনাদের ভেতর থেকে যদি কেউ অন্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়, তাহলে আমি বলে রাখতে চাই- আমরা আন্দোলন থেকে চূড়ান্ত ইস্তফা দেইনি। আমরা আন্দোলনী ঝড়ের আর্তনাদ আপনাদেরও শুনাবো। যদি নিজেরা শুধরে না যান; যদি সংস্কার ও নির্বাচনের মধ্যে রহস্য থাকে তাহলে আপনাদের (অন্তর্বর্তী সরকার) প্রতিরোধের ঝড়ের নিনাদ শুনতে হবে। তাই আপনারা অবিলম্বে সুষ্ঠভাবে সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব উল্লেখ করেন, ‘ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল এবং দেশের সর্বস্তরের জনগণের সমর্থনের সরকার। এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র ও জনগণ ব্যর্থ হবে। শেখ হাসিনার মতো কুলাঙ্গারের যেন প্রত্যাবর্তন না হয়। এটাই জনগণ চেয়েছে।’

রিজভী আহমেদ বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। গত ১৬/১৭ বছর নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এ দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চাঙ্গা রেখেছে। একারণে পতিত স্বৈরাচার শেখ হাসিনার রোষানলে পড়ে গুম খুনের শিকার হতে হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। অনেককে হাত পা ভেঙ্গে পঙ্গুত্ব বরণে বাধ্য করেছে এবং চোখ অন্ধ করে দিয়েছে শেখ হাসিনার পুলিশ! সেই দল বিএনপি। কিন্তু কেন যেন মনে হয়, কতিপয় উপদেষ্টা এই দলটিকে একচোখে দেখার চেষ্টা করছেন।

জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার সফল হোক আমরা চাই কিন্তু সফলতার নামে, সংস্কারের নামে যদি নির্বাচন দীর্ঘায়িত করা কয় তাহলে মানুষ তাদেরকে সন্দেহ করবে।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুবদল নেতা এস এম জাহাঙ্গীর, মেহবুব মাসুম শান্ত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

দিরাই উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে

সুনামগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার: গ্রেফতার ১

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম
সুনামগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার: গ্রেফতার ১

গতকাল সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।

বিপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একজন বোলার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৮ পিএম
বিপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একজন বোলার

সম্ভবত এই প্রথম বিপিএলের ইতিহাসে—
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একজন বোলার! 😮
আর সেই নামটা—শরিফুল ইসলাম।
পুরো টুর্নামেন্ট জুড়ে বল হাতে দাপট দেখিয়ে তিনি জিতেছেন
🏆 প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট
💰 পুরস্কার মূল্য: ১০ লক্ষ টাকা
কিন্তু সাফল্যের গল্প এখানেই থেমে থাকেনি।
👉 এবারের বিপিএলে তিনি নিয়েছেন সর্বোচ্চ ২৬ উইকেট,
যা শুধু এই আসরের নয়—
👉 এক মৌসুমে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেটের রেকর্ড!
এই অসাধারণ কীর্তির জন্য পেয়েছেন আরও
💰 ৫ লক্ষ টাকা
পরিসংখ্যান দেখলে চোখ কপালে ওঠার মতো—
প্রায় প্রতি ১০ রানে ১টি উইকেট,
ইকোনোমি ৬-এর নিচে!
টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ধারাবাহিকতা সত্যিই বিরল।
আর চমক এখানেই শেষ নয়—
শরিফুল জিতেছেন এবারের বিপিএলের
🏆 সেরা ফিল্ডার পুরস্কারও,
যার মূল্য ৩ লক্ষ টাকা।
সব মিলিয়ে—
👉 ৩টি বিভাগে মোট ১৮ লক্ষ টাকা জিতেছেন শরিফুল ইসলাম।
বল হাতে আগ্রাসন,
ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা,
আর পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা—
এই বিপিএলটা যে পুরোপুরি শরিফুল ইসলামের ছিল, তা বলাই বাহুল্য। 🏏👏
এমন পারফরম্যান্স চোখে না পড়লে, সেটাই হতো সত্যিকারের অবিচার।

বস কেইন উইলিয়ামসন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
বস কেইন উইলিয়ামসন

কখনো ফাইনালের ট্রফি হাতে তোলার সৌভাগ্য হয়নি যে মানুষটার—
আজ ঠিক সেই মানুষটাই বিপিএল ফাইনাল জিতে ইতিহাসের নতুন অধ্যায় লিখলো। 🏆
শান্ত, ভদ্র, নিরহংকার একজন ক্রিকেটার—
সমালোচনার জবাব দিয়েছেন শুধু ব্যাট দিয়ে, মাঠের পারফরম্যান্স দিয়ে।
আজ তাঁর হাতেই শিরোপা, আজ তিনিই চ্যাম্পিয়ন।
বস—কেইন উইলিয়ামসন।
এই জয় শুধু একটা ট্রফি নয়, ধৈর্য আর বিশ্বাসের জয়। ❤️