ইরানের ৪২টি নৌজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় মাত্র তিন দিনের মধ্যে ইরানের নৌবাহিনীর অন্তত ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, হামলায় ইরানের বিমান বাহিনী ও টেলিযোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে ইরানে আরও কঠোর হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।











