মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাঘার ঐতিহ্যবাহী ঈদ মেলার খোলা ডাকে ইজারা পেলেন শফিকুল ইসলাম শফি

MD. ABU SAYED
MD. ABU SAYED - UPAZILA CORRESPONDENT, BAGHA (RAJSHAHI) প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম | 65 বার পড়া হয়েছে
বাঘার ঐতিহ্যবাহী ঈদ মেলার খোলা ডাকে ইজারা পেলেন শফিকুল ইসলাম শফি

রাজশাহীর বাঘা উপজেলার প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাঘা ঈদ মেলার খোলা ডাকে ইজারা পেলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দুই টায় বাঘা মাজার প্রাঙ্গণে চলতি বছরের জন্য মেলাটি ১২ লাখ ৭০ হাজার টাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। খোলা ডাকের মাধ্যমে সর্বোচ্চ ডাক কারী ইজারা পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম শফি। এটি তাঁর দ্বিতীয়বারের মতো এই ঐতিহ্যবাহী মেলার ইজারা লাভের করেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী বাঘা ঈদ মেলাটি অঞ্চলের সংস্কৃতি, বাণিজ্য ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর মেলাকে ঘীরে দেশের বিভিন্ন জেলা উপজেলার দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে সমবেত হন।
মেলা উপলক্ষে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও জমে ওঠে। বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী, খেলনা, হস্তশিল্প, খাবার ও গ্রামীণ সংস্কৃতিনির্ভর নানা আয়োজন মেলায় স্থান পায়। ফলে স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ে।

এদিকে মোঃ শফিকুল ইসলাম শফি পুনরায় মেলার ইজারা পাওয়ায় স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এবারের মেলাটি আরও সুশৃঙ্খল, নিরাপদ ও প্রাণবন্তভাবে আয়োজন করা সম্ভব হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঐতিহ্যবাহী এই মেলাটি আগের মতোই এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং দর্শনার্থীদের জন্য হয়ে উঠবে আনন্দঘন মিলনমেলা।

ঐতিহাসিক ঈদগাঁ মাঠসহ মাজার একালায় ঐতিহ্যের মেলা টির বৈধ ইজারাদার উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি বলেন,আমাদের আনন্দের অনুভূতির মেলাটিতে কোন রকম অসামাজিক কার্যকলাপ  চলতে দিব না। রাজশাহী জেলার বৃহত্তর এই মেলাটি সুন্দর সামাজিক মেলা হবে।আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ঈদের দিন হতে ২সপ্তাহের মেলাটি আরও আকর্ষণীয় করে পরিচালনার জন্য।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঐতিহাসিক বাঘা ঈদ মেলার এবারের ইজারা পেয়েছেন শফিকুল ইসলাম শফি। ঈদের দিন থেকে টানা ১৪ দিন এই মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। আশা করা যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে মেলাটি সম্পন্ন হবে।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

 

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়।
উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনজুর হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফরিদা খাতুন, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও পিজি দলের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, সিএফ পতিরাম গায়েন প্রমূখ।
র‌্যালী চাঁদনীমূখা বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হন। এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বাস করি। এখানে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবে, কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। অভিযোজন কৌশল আরও বাড়াতে হবে।
মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, এই দায়িত্ব এনজিও এর না, এই দায়িত্ব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। এজন্য আমাদেরকে আরও এ্যাকটিভ হতে হবে।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, ফেইথ ইন এ্যাকশন আজ যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। এসব দিবস পালন করলে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন বাড়বে। এজন্য প্রতিবছর আমাদের এই দিবসটি পালন করা উচিৎ।

বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম
বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং মধু মিয়ার স্ত্রী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল (৮ দিকে) বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে আসে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইন ব্রীজের দিকে যায়। এসময় একটি বগুড়া থেকে ছেড়ে আসা রামসাগর নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে জানতে পারি।

কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম
কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করে। দিবসটি উদযাপনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুদকার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ পারভেজ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিআরডিবির সাবেক পরিচালক মিজানুর রহমান বাবলু, উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

error: Content is protected !!