মোছা: মীম আক্তার
নরসিংদীর নবনির্বাচিত পাঁচ এমপির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত
গতকাল মঙ্গলবার (২৪/০২/২০২৬) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেছেন নরসিংদীর পাঁচটি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা।
জিয়ারতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত এমপি ড. আব্দুল মঈন খান, সরদার শাখাওয়াত হোসেন বকুল, খায়রুল কবির খোকন, মঞ্জুর এলাহী এবং ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন।
জিয়ারত শেষে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা নরসিংদীর উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।












