অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ
কাজিপুরে ই টেন্ডারের লটারি উদ্বোধন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এডিবি কার্যক্রমে অংশগ্রহণকারীর ঠিকাদারদের মধ্যে ই লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ই লটারি ড্র অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। লটারিতে উপজেলার ১২টি ইউনিয়নের জন্য ১২ জন ঠিকাদার নির্বাচিত হন। এদের মধ্যে মাইজবাড়ি ইউনিয়নের ১৮৩ জন আবেদনকারীর মধ্যে মেসার্স এসপিএস ইঞ্জিনিরস নির্বাচিত হন। সোনামুখী ইউনিয়নের আবেদনকৃত ১০৯ জনের মধ্যে এমডি আব্দুল আওয়াল, গালদানি ইউনিয়নে ২০৮ জনের মধ্যে মারি গোল্ড হস্তশিল্প, খাসরা বাড়ি ইউনিয়নের ৯৪ জনের মধ্যে মেসার্স সাদিক ট্রেডার্স, নিশ্চিন্তপুর ইউনিয়নে ১০৮ জনের মধ্যে এম এস সামিউল এন্টারপ্রাইজ, চালিতাডাঙ্গা ইউনিয়নের ২০১ জনের মধ্যে এস এম বিসমিল্লাহ ট্রেডার্স, কাজিপুর সদর ইউনিয়নের ২০১জনের মধ্যে মেসার্স আলিফ ট্রেডার্স, টিকানি ইউনিয়নের ৯৪ জনের মধ্যে সামির ইন্টারপ্রাইজ, শুকগাছা ইউনিয়নের ১৬৯ জনের মধ্যে মেসার্স বিশাল এন্টারপ্রাইজ, চর গিরিশ ইউনিয়নে ৯৪ জুনের মধ্যে মেসার্স ইসলাম ট্রেডার্স, নাটোয়ারপাড়া ৯৫ জনের মধ্যে ঐশী কনস্ট্রাকশন এবং মনসুরনগরে ১২৬ জুনের মধ্যে মেসার্স বি ইন্টারপ্রাইজ নির্বাচিত হন। ই লটারি পরিচালনা করেন কাজিপুর উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদার এবং গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলিত ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব খাতে ১কোটি ৩ লক্ষ এবং উন্নয়ন খাতে ১ কোটি ৮ লক্ষ,মোট২ কোটি ১১লক্ষ টাকা উন্নয়ন কাজে বাস্তবায়ন করা হবে।













