পলাশবাড়ী ৭১ টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী এগিয়ে
সাদুল্লাপুর মোট ৭৫ টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রার্থী এগিয়ে
গাইবান্ধা-৩ আসনের সাদুল্লাপুর উপজেলার ৭৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছে ৮২ হাজর ৪ শত ৮৭ ভোট, জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু পেয়েছেন ৭৫ হাজার ১ শত ৯১ ভোট পেয়েছেন।
সাদুল্লাপুর উপজেলায় ৭৫ টি কেন্দ্রে ৮২ হাজার ৪ শত ৮৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মইনুল হাসান সাদিক , এদিকে এ উপজেলায় ৭৫ হাজার ১ শত ৯১ ভোট পেয়েছেন দাঁড়ি পাল্লার প্রার্থী আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু।
সাদুল্লাপুরের ৭৫ টি কেন্দ্রে কেন্দ্রটির প্রাপ্ত ফলাফলে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক (ধানের শীষ) প্রতিকে পেয়েছেন ৮২ হাজার ৪ শত ৮৭ ভোট, এই প্রাপ্ত ভোট হতে জামায়াতে ইসলামীর আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৭৫ হাজার ১ শত ৯১ ভোট,আওলাদ হোসাইন ( হাতপাখা) প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি – (ঘোড়া) প্রতিকে পেয়েছেন ১ হাজার ৮ শত ১৭ ভোট,গণঅধিকার পরিষদের সুরুজ মিয়া (ট্রাক) প্রতিকে পেয়েছেন ১ হাজার ৬ শত ৫৫ ভোট,জাতীয় পার্টির মইনুর রাব্বী (লাঙ্গল) প্রতিকে পেয়েছেন ৬ শত ৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ঢেঁকি প্রতিকে পেয়েছেন ৫ শত ২০ ভোট, আব্দুল্লাহ আদিল (কাস্তে) -২ শত ৪১ ভোট, জনতার দল মঞ্জুরুল হক (কলম) প্রতিকে পেয়েছেন ৯২ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম (আপেল) প্রতিকে পেয়েছেন ৯১ ভোট। সাদুল্লাপুর উপজেলায় মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৪ হাজার ৮ শত ৪৬ ভোট যা মোট ভোটের ৬১.১২% ভাগ।
অপর দিকে পলাশবাড়ী উপজেলার ৭১টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের নজরুল ইসলাম লেবু ৮৫,৩৬১ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ডা. সাদিক পেয়েছেন ৫৬,২১৩ ভোট।
গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার ১৪৬ কেন্দ্রের মোট ফলাফলে পোস্টাল ভোট ব্যতিত কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৫৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭ শত ভোট। প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী বেসরকারিভাবে এগিয়ে রয়েছে।














