শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২

৩০ বছরের নৌকার ঘাঁটি এবার ধানের শীষের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ এএম | 17 বার পড়া হয়েছে
৩০ বছরের নৌকার ঘাঁটি এবার ধানের শীষের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বকুল। প্রায় ৩০ বছর ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন পুনরুদ্ধার করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় রায়পুরা উপজেলা হলরুমের কন্ট্রোল রুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা নরসিংদী-৫ (রায়পুরা) আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ২৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১ জন ও নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ২৬৭ জন এবং হিজড়া ভোটার ১৮ জন। আসনটির মোট ১৬৭টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আসনটিতে প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পড়ে। সব কটি কেন্দ্রের চূড়ান্ত ফল অনুযায়ী, আশরাফ উদ্দিন বকুল (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট।

তাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট এবং বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) পেয়েছেন ৩২ হাজার ৫৮২ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৯১ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আশরাফ উদ্দিন বকুল। ফল ঘোষণার পর রায়পুরা উপজেলাজুড়ে ধানের শীষের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। দীর্ঘদিন পর এই আসনে ক্ষমতার পালাবদলে রায়পুরার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এই আসনে ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা আসাদুল হক খসরু, ১৯৮৮ সালে জাতীয় পার্টির মাঈন উদ্দিন ভূঁইয়া, ১৯৯১ সালে বিএনপির আবদুল আলী মৃধা এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে আবারও আবদুল আলী মৃধা এমপি নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি নির্বাচিত হন। পরে একাধারে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ নির্বাচনে রাজিউদ্দিন আহমেদ রাজু আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন।

সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত

রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

Taslima Akter প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম
রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার সম্পাদক রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

তিনি ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজিবুল করিম রোমিও সাংবাদিকতায় তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি তরুণ সাংবাদিকদের কাছে একজন মেন্টর এবং প্রবীণদের কাছে সম্মানের পাত্র।

রাজিবুল করিম রোমিও উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ক্যাপশন নিউজ ও ভিডিও এডিটর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গেছে বিএনপি

বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ এএম
বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

সরকার গঠনের জন্য সরাসরি ভোটে নির্বাচিত ৩০০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন হয়। সে অনুযায়ী, এককভাবে সরকার গঠন করতে ন্যূনতম ১৫১টি (৩০০ আসনের মধ্যে অর্ধেক +১) সাধারণ আসনে জয়লাভ করতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে।

জাতীয় সংসদে মোট আসনের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয় ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

সরাসরি জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

যদি কোনো দল এককভাবে ১৫১টি আসন না পায়, তবে জোট সরকার গঠনের মাধ্যমে সরকার গঠন করা যেতে পারে।

বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম
বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

বিজয় নিয়ে কোন মিছিল, সভা-সমাবেশ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাযের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।