বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

বাতিসা বাংলাদেশ জামায়াতে ইসলামীও ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১:২৫ এএম | 158 বার পড়া হয়েছে
বাতিসা বাংলাদেশ জামায়াতে ইসলামীও ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়ন পরিষদের ৪নংওয়ার্ডের বসন্তপুর ও কালিকাপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরে
বসন্তপুর দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়, প্রোগ্রাম পরিচালনা করেন বসন্তপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মো: খালেদ হোসাইন মোল্লা, বাংলাদেশ জামাতয়াতে ইসলামীর নেতা মো সোহরাব হোসেন হোসাইন মোল্লা । কালিকাপুর ওয়ার্ড বাংলাদেশ ছাত্রশিবিরের সেক্রেটারি মো শাহেদ উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি মো:শাহাবুদ্দিন ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারী মো: বেলাল হোসাইন বাতিসা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওঃ রাশেদুল হাসান জাহাঙ্গীর, বাতিসা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমীর মো: মোতায়ের উদ্দিন মোল্লা, ইসলামী ব্যাংক কর্মকর্তা বসন্তপুরের কৃতি সন্তান মো: সিরাজুল ইসলাম, মো মাওঃ শরীফ হোসাইন ফরায়েজী বসন্তপুরের কৃতি সন্তান স্টার লাইন গ্রুপের জি এম কাজী মো : মাহবুবুর রহমান হাসান, বসন্তপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ কিবরিয়া মোল্লা বসন্তপুর ওয়ার্ড সভাপতি মাওঃ ইউনুস পাটোয়ারী ও বসন্তপুর ছাত্র শিবিরের সাথী মো: ইয়াসিন আরাফাত সোহেল, মো : শেখ রুবেল, বাতিসা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারী মো: আব্দুল রহিম তালুকদার ও কালিকাপুর ও বসন্তপুর কর্মী তালিকা উপস্থাপন মো : কামরুল হাসান মো: সোহেল মো: কিবরিয়া, মো : দিদার, মো: সুলতান হাসান, মো: কবির ভূঞা, মো: আব্দুল বারেক,মো : কাউসার, মো: ইউসুফ , মো: ফাহিম বেপারী, মো :সোহেল, মো: মানিক,মো: শ্রাবন, মো : মাসুদ,মো : মান্নান,মো : শাহিন পালোয়ান, মো : তাফিউদ্দীন, মো :আজিম, মো : রোহান, মো ফরিদ মো: সোহেল মো : জহিরুল ইসলাম জহির সৌদি আরব প্রবাসী । মো :মাসুম মো: তাফরিম আনিসুর রহমান, মো : আরিফ, মো :আরিদ, মো: আইয়ুব, মো : খোরশেদ, মো: নওশাদ, মো : হান্নান শাহ ব্যবসায়ী, মো: ইয়াছিন মো: আরিফুল ইসলাম রাফি সৌদি আরব প্রবাসী, মো : ইয়াকুব মোল্লা, মো :মহিন মোল্লা, মো : নাছির ভূঞা, মো : জাহিদুল হোসেন জাহিদ, মো : রবিউল ইসলাম রবি মো: কাজী মেহদী হাসান বাংলাদেশ ব্যাংক, মো: কাজী জাহিদ হোসেন, মো : জেবিব, মো: আনোয়ার অটো, মো : ইয়াছিন ইমাম , মো :কাজী ইয়াছিন, মো: মোয়াজ্জিন পাটোয়ারী, মো:বাঁধন পাটোয়ারী,মো :মামুন, পাটোয়ারী, মো: মোবারক, মো :জববার, মো: বেলাল পাটোয়ারী, মো : ফারুক পাটোয়ারী, মো :কাদের পাটোয়ারী, মো: হাফেজ মাওলানা সোলেমান হাজী বাড়ি, মো : সোহাগ পাটোয়ারী,মো : কাজী পলাশ, মো: আরিফ, মো: শরিফ পাটোয়ারী, মো : মাওলানা তোহা, মো: কবিরাজ ইয়াছিন, মো: নুরুন্নবী, মো : তানভীর, মো: আলী আহম্মদে, মো: মতিন, মো: রতন মো :কাজী লতিফ, মো : রহমান মো :এরশাদ, মো: মাইন উদ্দিন, মো: ফারুক, মো :শাহ আলম পাটোয়ারী, মো : নাজিম, মো: রবি,মো: হারুন,মো: কামাল, মো :তুষার, মো : বিয়াজ, মো: বাবলু সহ- সকল ভাইদের প্রোগ্রাম বাস্তবায়নে আন্তরিক অভিনন্দন।

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।