বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি

জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে বিএনপির জনসভায় জনতার ঢল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম | 52 বার পড়া হয়েছে
জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে বিএনপির জনসভায় জনতার ঢল

১৪ নীলফামারী ০৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী জনসভা জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী সভাপতিত্বে শাহজান কবির লেনিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ জলঢাকা (আসনের) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু) ময়নুল ইসলাম নীলফামারী জেলা বিএনপির সদস্য, রশিদুল ইসলাম (বাঙালি) আলমগীর হোসেন, শাহিনুর হক (বাবু), জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার (ববি) ফিরোজ আলম, রাহান ইসলাম প্রদীপ চন্দ্র, রশিদুল ইসলাম, সহ প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে জনসমুদ্রে ইস্তেহার ঘোষণা করেন নির্বাচনী, তিনি বলেন আমি যদি আপনাদের ভোটে জয়লাভ করতে পারি জলঢাকা উপজেলাকে একটি স্মার্ট (আসন) হিসেবে গড়ে তোলা সহ জলঢাকায় স্বাস্থ্যসেবা বৃদ্ধি, এবং চার ইউনিয়নকে তিস্তা নদী ভাঙ্গন রোধ থেকে রক্ষা করব, সবার পরামর্শ এবং সবার সাথে মিলেমিশে সবকিছু সমাধান করব, সকল ইউনিয়নকে চিহ্নিত করে ইউনিয়নের সমস্যা গুলো ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে কাজ করব, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেনো লেখাপড়া সহ শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি, এবং বিভিন্ন ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক গুলো পুনরায় সংস্কার করে সাধারণ মানুষদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করব,
এবং যুব সমাজের জন্য বিভিন্ন জুয়া, মাদক, থেকে তাদেরকে রক্ষা করা যায় প্রশাসনের সহযোগিতায় নিয়ে কাজ করব, পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করব এবং যুব সমাজের বেকারত্ব দূর করব, এসব বক্তব্য রাখেন নীলফামারী ৩ (জলঢাকা)আসনের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। অতি গুরুত্বপূর্ণ এবং মমতাময়ী এবং ভাষায় বক্তব্য রাখেন নীলফামারী জেলার বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক তিনি বলেন সব কিছুরই মালিক আল্লাহ তায়ালা, তাতে কোন মানুষ দিতে পারেনা। আমরা যে কর্ম করব সে ফল পাব, আখিরাতে এজন্য ভয়ের কিছু নেই দুনিয়াবী কোন কিছু না করে আমরা আখেরাতের এবং দুনিয়ায় ভালো কিছু করে যাবো,এবং আগামীর বাংলাদেশ তারেক জিয়ার বাংলাদেশ প্রতিশ্রুতি বন্ধ করে বক্তব্য শেষ করেন তিনি।
বক্তব্যে কমেট চৌধুরী বলেন দীর্ঘদিন পরে নীলফামারী ৩ (জলঢাকা) আসনে ধানের শীষের প্রার্থী আমরা পেয়েছি তাই আমরা আশা রাখবো সকল ধরনের ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই আসনে ধানের শীষকে এখান থেকে জয়লাভ করে তারেক জিয়ার হাতে উপহার দিতে হবে। এবং বিভিন্ন আলোচনা রাখেন বক্তব্যে বক্তারা দোয়া ও মোনাজাত দিয়ে শেষ হয়ে যায় জনসভাটি।

রাব্বুল আলামিন মানুষের উত্তম আমল গ্রহন করেন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৮ এএম
রাব্বুল আলামিন মানুষের উত্তম আমল গ্রহন করেন

আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উত্তম আ’মল-কে গ্রহন করেন আর সেটার উপহারও দান করে থাকেন আর বদ আ’মল কে গ্রহন করেন আর সেটার শাস্তি দান করে থাকেন, কিন্তু কিছু কিছু আ’মল এমন হয়ে থাকে যা আল্লাহর সাথে সর্ম্পকে ছিন্ন করে দেয়, আয়াতে ও হাদিসে এই বিষয়ে আলোচনা করা হলো, যেমন শিরক, আম্বিয়া মুরসালিনদেরকে হত্যা করা, আম্বিয়া মুরসালিনদের নবুয়তকে অস্বিকার করা, আয়েম্মা মাসুমিনদের কষ্ট দেওয়া, উনাদেরকে হত্যা করা ইত্যাদি। আয়েম্মা মাসুমিন (আঃ)-দের থেকে দূরত্ব উনাদের বেলায়তকে অমান্য করা ও অস্বীকার করা মানুষের নেক আ’মল কে বদ আমলে পরিনত করে দেয়, তাদের আ’মল কে বাতিল করে দেয়, নবী এ কারিম (সাঃ)-এর এরশাদ, হে মানব জাতি আল্লাহর কসম আল্লাহ তায়ালা তোমাদের দ্বীন কে ইমামত দ্বারা সন্মানিত ও পরিপূর্নতা দান করেছেন। যারা ইমামদের আদেশের সামনে মাথা নত করে আহলে বাইত (আঃ)-এর অনুগত্য করে তারাই সাফল্য লাভ করে, আর যারা আহলে বাইত (আঃ)-দের অনুগত্য করেনা তাদের আ’মল কে “হাবত” করে দেওয়া হবে অর্থাৎ নেক আ’মল কে বদ আ’মলে পরিবর্তন করে দেওয়া হবে। ইমামতের ধারায় মাওলা আলী (আঃ) এর পর মাওলা আলী ও হযরত মা ফাতিমা যাহরা (আঃ)-এর বংশধারা থেকে ইমাম মাহদী (আ ফা) এর মাধ্যমে কিয়ামত পযর্ন্ত চলবে। যারা ইমামদের আদেশের সামনে মাথা নত করে আহলে বাইত (আঃ)-দের অনুগত্য করে তারাই সাফল্য লাভ করে, আর যারা আহলে বাইত (আঃ)-দের অনুগত্য করেনা তাদের আ’মল কে “হাবত” করে দেওয়া হবে আর জাহান্নামের জ্বলন্ত আগুন তাদের জন্য অপেক্ষা করছে। তাদের আর কোন সুযোগ দেওয়া হবে না।
(এহতেজাজে তাবারসি ১খন্ড ৬১পৃ)
অতএব যে ইবাদত আল্লাহ,রাসুল (সাঃ) ও আহলে বাইত (আঃ) বেলায়তের অধিকারী উনাদের অনুগত্য ছাড়া আ’মলের কোন মূল্য নেই, আখেরাতও উত্তম হতে পারেনা।

ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ এএম
ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস

ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস হলো যাঁরা মহানবী (সাঃ) এর জানাজা ফেলে ক্ষমতার ভাগবাঁটোয়ারায় মত্ত ছিল, আজ তারাই অনেকের কাছে ‘মডেল’। কিন্তু সত্যের আয়না বড় নির্মম। মা ফাতেমার (সাঃ আঃ) এর জীবনের সেই শেষ দিনগুলোর দিকে তাকালে তথাকথিত বীরত্ব আর নেতৃত্বের মুখোশ চুরমার হয়ে যায়।
যে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে জিবরাঈল (আঃ) অনুমতি প্রার্থনা করতেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে সেই পবিত্র ঘরেই যারা আগুন দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছিল, তারা কি কোনোদিন মোমিন হতে পারে? দরজার আঘাতে যখন নবীনন্দিনীর পাজরের হাড় ভেঙেছিল, তখন কোথায় ছিল তাদের সেই কথিত ‘বীরত্ব’?
বাবার বিচ্ছেদে মা ফাতেমা (সাঃ আঃ) যেখানে বসে একটু ডুকরে কাঁদতেন, সেই ‘বায়তুল হুজন’ (শোকের ঘর) কেন গুঁড়িয়ে দেওয়া হলো? এমনকি যে গাছের ছায়ায় বসে তিনি অশ্রু বিসর্জন দিতেন, সেই গাছটি পর্যন্ত কেটে ফেলা হয়েছিল কোন আক্রোশে? নবীর কন্যা কি তবে একটু কাঁদার অধিকারও হারিয়েছিলেন?
যারা নিজেদের ইসলামের রক্ষক দাবি করত, তাদের সেই প্রতাপ কি কেবল মহানবী (সাঃ) এর এতিম কন্যার ওপরেই সীমাবদ্ধ ছিল? যারা তাঁর হক কেড়ে নিল, যারা তাঁকে ঘরহীন করল, তারাই আজ আপনাদের আদর্শ?
অবশেষে পৃথিবীর সব অবিচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, মা ফাতেমা (সাঃ আঃ) তাঁর বাবার রওজায় গিয়ে যে আর্তনাদ করেছিলেন, তা আজও আরশ কাঁপিয়ে দেয়। তিনি বলেছিলেন
​বাবা! তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে মৃত্যু দাও; তোমার উম্মত আমাকে এত ‘সুখ’ দিয়েছে যে আমি আর সইতে পারছি না। মায়ের এই একটি বাক্যই যথেষ্ট সেই বিশ্বাসঘাতকদের আমলনামা স্পষ্ট করার জন্য। যারা মা ফাতেমার ঘর জ্বালিয়েছিল, তারা কোনোদিন ইসলামের আলো হতে পারে না। এই ইতিহাস কেবল শোকের নয়, এটি সত্য আর মিথ্যার পার্থক্য চিনে নেওয়ার এক কঠিন মানদণ্ড। যারা আজ সাকিফাহর নায়কদের বন্দনা করে, তারা কি হাশরের ময়দানে মা ফাতেমার চোখের পানির মুখোমুখি হতে পারবে? নিজের বিবেককে প্রশ্ন করুন।

উজ্জ্বল বাংলাদেশের বৈশিষ্ট্য

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ এএম
উজ্জ্বল বাংলাদেশের বৈশিষ্ট্য

উজ্জ্বল বাংলাদেশ (www.uzzalbangladesh.com) 🇧🇩 একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, যা রাজিবুল করিম রোমিও সম্পাদিত। এটি বাংলাদেশের বিভিন্ন ধরনের খবর, বিনোদন, সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয় নিয়ে প্রকাশ করে।

উজ্জ্বল বাংলাদেশের ওয়েবসাইটে সংবাদ, ভিডিও, ফটোগ্যালারী এবং অন্যান্য ফ্যামিলি-ফ্রেন্ডলি কন্টেন্ট পাওয়া যায়।

উজ্জ্বল বাংলাদেশের কিছু বৈশিষ্ট্য:

– সংবাদ: বাংলাদেশের বিভিন্ন ধরনের খবর, যেমন রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি।
– ভিডিও: বিভিন্ন ধরনের ভিডিও, যেমন সংবাদ, বিনোদন, সাংস্কৃতিক ইত্যাদি।
– ফটোগ্যালারী: বিভিন্ন ধরনের ছবি, যেমন সংবাদ, বিনোদন, সাংস্কৃতিক ইত্যাদি।
– সম্পাদকীয়: রাজিবুল করিম রোমিও সম্পাদিত সম্পাদকীয় নিবন্ধ ।

উজ্জ্বল বাংলাদেশের ওয়েবসাইটে আরও পাওয়া যায়:
– রাজনীতি: বাংলাদেশের রাজনৈতিক খবর এবং বিশ্লেষণ।
– বিনোদন: চলচ্চিত্র, সঙ্গীত, নাটক ইত্যাদির খবর।
– সাংস্কৃতিক: বাংলাদেশের সাংস্কৃতিক খবর এবং অনুষ্ঠান।
– খেলাধুলা: বাংলাদেশের খেলাধুলার খবর এবং স্কোর ।

ভিজিট করুন: www.uzzalbangladesh. com
উজ্জ্বল প্রজন্মের দৈনিক