খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল
দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে সরগরম হয়ে উঠেছে মাঠ।
আজ সোমবার ( ৯ই ফেব্রুয়ারি ) দিঘলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন এই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর বালির মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথের বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকাকে নির্বাচনী উৎসবে পরিণত করে। মিছিল শেষে পথের বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিঘলিয়া মোড়ল মার্কেটে আয়োজিত আরেকটি পথসভা ও গণসংযোগে অংশ নেন প্রার্থী।
গণমিছিলে আজিজুল বারী হেলালের সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রাকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন যুবদলের আহ্বায়ক কুদরত-ই- এলাহি স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি ছাত্রদলের সভাপতি গাজী মনিরুল ইসলাম এবং কৃষক দলের সভাপতি শেখ লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
পথসভা ও গণসংযোগ শেষে আজিজুল বারী হেলাল দিঘলিয়ার মোড়ল মার্কেটসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেন।











