বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার

গাইবান্ধা-৩ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম | 53 বার পড়া হয়েছে
গাইবান্ধা-৩ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাংলাদেশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর~পলাশবাড়ী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক স্থানীয় পদক্ষেপ গুলো তুলে ধরে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

৮ই ফেব্রুয়ারী রবিবার বিকালে পৌর শহরের পলাশবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার পাশাপাশি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য,আইসিটি,কৃষি অবকাঠামো উন্নয়ন,অর্থনীতি, কর্মসংস্থান,সুশাসন,সামাজিক নিরাপত্তা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইশতেহারে পলাশবাড়ীতে মহাসড়কের পাশে ট্রমা সেন্টার,দুই উপজেলার বিচ্ছিন্ন এলাকার সংযোগ স্থাপন,কিশোরগাড়ী ইউনিয়নের ঋষি ঘাট,হাজ্বীর ঘাটে ব্রিজ,অত্র এলাকারসহ উপজেলার কাচা রাস্তা গুলোর উন্নয়ন,শিক্ষিত ও অশিক্ষিত যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রুপান্তরিত করে এলাকায়,দেশে ও বিদেশে কর্মসংস্থান, নারী পুরুষের সমতায় সামাজিক ভাবে মানবিক মূল্যবোধের উন্নয়ন সাধিতসহ দুটি উপজেলার জনগণের দুর্ভোগ লাঘবে ও উন্নয়নের স্বার্থে ৭৫ দফা কার্যক্রম বাস্তবায়নের কথা উল্লেখ করেন।

তিনি বিশ্বাস করেন পলাশবাড়ী ও সাদুল্লাপুরের মানুষ তাকে ভালোবাসে,আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ডে সুযোগ সৃষ্টি করতে এলাকার সকল ভোটাররা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে,এবং পলাশবাড়ী সাদুল্লাপুর আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দিবেন।

এসময় উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজাসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে,বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এর নির্বাচনী ইশতেহার ঘোষণার পর বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এই ইশতেহারকে জনবান্ধব ও জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার মুলক বলে সাধুবাদ জানান।

আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম
আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ এএম
রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে বালুবাহী ট্রাকের সাথে ভুটভুটির সংঘ*র্ষে দুইজন নি*হ*ত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘ*টনা ঘটে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির (কুষ্টিয়া-ট-১১-০২১৬) মুখোমুখি সংঘ*র্ষ হয়। এ ঘটনায় নসিমনে থাকা শ্রমিক রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার নাহিম ও হামিম নি*হ*ত হন। তারা শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকচালক মিন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। এক বছর আগের অর্থ বছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। বিদায়ী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও এক বছরে কমেছে তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। এক বছর আগের অর্থ বছরে তাঁর ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। বিদায়ী অর্থবছরে তা কমে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।