শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সৌদির সঙ্গে হজের খরচ কমানোর আলোচনা উপদেষ্টার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:৫৯ পিএম | 123 বার পড়া হয়েছে
সৌদির সঙ্গে হজের খরচ কমানোর আলোচনা উপদেষ্টার

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বীন ফৌজান আল রাবিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার ড. আ ফ ম খালিদ হোসেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হজের খরচ কমানোর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) জেদ্দায় অনুষ্ঠিত বৈঠক শেষে সৌদি আরবের জেদ্দায় অবস্থানরত বাংলাদেশ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং একথা বলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।

আ ফ ম খালিদ হোসেন বলেন, হাজীদের বাইমেট্রিক এন্ড্রোসমেন্ট আফগ্রেট করা, হজের মোয়াল্লেমদর মাল্টিপল ভিসা, সমুদ্র পথে হাজীদের হজের অনুমতি, লাগেজ বিড়ম্বনা, হজের খরচ কমানোর ব্যপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আগামী ২০২৫ সালে হজে সার্বিক ব্যবস্থাপনা ও খরচ কমানোর ব্যাপারে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বীন ফৌজান আল রাবিয়ার সাথে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার বৈঠকে হজের তিনটি প্যাকেজের কথা উল্লেখ করা হয়।

প্রথম হজ প্যাকেজে মক্কা ও মদিনায় এক থেকে দেড় কিলোমিটার এলাকায় বাড়ি ভাড়া ও সুযোগ সুবিধা থাকবে, দ্বিতীয় প্যাকেজে থাকছে তিন কিলোমিটারের মধ্যে, আর তৃতীয়ত প্যাকেজ জাহাজ করে হজ্ব ব্যবস্থাপনা চালু।

তবে বাংলাদেশ থেকে জাহাজে করে দুই থেকে আড়াই হাজার হাজীদর হজে যাওয়ার জন্য সৌদি ওমরাহ ও হজমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, তিনি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে জানাবেন বলে জানান উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশ থেকে অসুস্থ ও ছোট বাচ্চাদের হজে নিরুৎসাহিত করতে সৌদি মন্ত্রী অনুরোধ জানান, তিনি মনে করেন ক্যান্সারে আক্রান্ত, ডায়ালাইসিস করেন এমন ব্যক্তি, বিভিন্ন অঙ্গহানি যারা হুইল চেয়ার ব্যবহার করেন, উচ্চ রক্তচাপের রোগীদের সরাসরি হজ্বে না এসে বদলি হজের জন্য অনুরোধ করেন বলে জানান ধর্ম উপদেষ্টা।

হজ ব্যবস্থাপনায় যে তিনটি খাতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় মক্কা, মদিনায় হাজীদের বাড়ি ভাড়ায় এবং মিনা-মুজদালিফায় যাতায়াত ব্যবস্থাপনায়। এবার স্বল্প খরচে উন্নত সেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নত করা কম খরচে উন্নত সেবার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান ধর্ম উপদেষ্টা।

সৌদি ওমরাহ ও হজ মন্ত্রীকে বাংলাদেশে সফরে অনুরোধ জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সময় করে বাংলাদেশ সফরে যাওয়ার আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত হজ সচিব মতিউল ইসলাম, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কাউন্সিলর আসলাম সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!