মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

শাকিবকে নিয়ে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম | 92 বার পড়া হয়েছে
শাকিবকে নিয়ে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই

ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস পর্দার বাইরে এখন নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ এর প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঈদ ও ভালোবাসা দিবসের বিশেষ অফারসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন তিনি।
অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায়। সেই ভাবনা থেকেই তার পার্লারে ৩১ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ৬০ শতাংশ ছাড় এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান।
ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শকরা। তার ভাষায়, এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়াই তার মূল পরিকল্পনা।
এক প্রশ্নের জবাবে শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতির কথাও তুলে ধরেন এই নায়িকা। অপু বলেন, ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত।
এ সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অপু বিশ্বাস। বলেন, রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা অতুলনীয়। এই ভালোবাসা সারাজীবন ধরে রাখতে চান তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন।

সাইফুল ইসলাম ধামরাই

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সাইফুল ইসলাম ধামরাই প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম
ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

ঢাকার ধামরাই উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুম উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
এসময় ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা মোঃ আতিকুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করবে।

উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা

ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম
ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে মানবাধিকার সংস্থার বিবৃতি—যোগ্য নেতৃত্বে ফেনীর উন্নয়ন হবে আরও গতিশীল

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রফেসর এম এ খালেক-এর নিয়োগকে কেন্দ্র করে জেলায় সৃষ্টি হয়েছে নতুন আশাবাদ ও ইতিবাচক প্রতিক্রিয়া। অভিজ্ঞ ও দক্ষ এই শিক্ষাবিদের হাতে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এই নিয়োগের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রধানকারী সংস্থা, ফেনী জেলা শাখা।
সংস্থাটির ফেনী জেলার আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোহাম্মদ হানিফ এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মাষ্টার আবুল কাশেম এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “প্রফেসর এম এ খালেকের মতো একজন অভিজ্ঞ, সৎ ও দূরদর্শী ব্যক্তিকে ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত।” তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে।
তারা আরও উল্লেখ করেন, সরকারের এ ধরনের যোগ্যতা-ভিত্তিক সিদ্ধান্ত দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। এতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবে এবং সেবার মানও বৃদ্ধি পাবে।
বিবৃতিতে বলা হয়, প্রফেসর এম এ খালেক দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষা ও প্রশাসনিক দক্ষতা দিয়ে ফেনী জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। তার নেতৃত্বে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে জেলার সম্ভাবনাগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলেও আশা করা হয়।
শেষে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় সফলতা কামনা করেন এবং ফেনী জেলার সার্বিক উন্নয়নে তার বলিষ্ঠ, কার্যকর ও জনবান্ধব ভূমিকা প্রত্যাশা করেন।

প্রফেসর এম এ খালেকের নিয়োগ শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং ফেনী জেলার উন্নয়নের জন্য একটি নতুন সম্ভাবনার সূচনা—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব

ফরিদপুরে মশক নিধন ও পরিস্কার কার্যক্রম শুরু

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:২৬ পিএম
ফরিদপুরে মশক নিধন ও পরিস্কার কার্যক্রম শুরু

পরিস্কার,পরিচ্ছন্নতা সহ মশক নিধন নিয়ে ফরিদপুর বাসীর মধ্যে একটি চাপা কষ্ট লুকিয়ে ছিল। এই বিষয়টি নিয়ে সচেতন মহল জুড়ে ছিল রাগ অভিমানের ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মিডিয়ায় পরিস্কার, পরিচ্ছন্নতা নিয়ে একের পর সংবাদ প্রকাশ করা হলেও কতৃপক্ষের ছিল কোন মাথা ব্যাথা। অবশেষে পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশ বিস্তারস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাস্তাঘাট ও জনসাধারণের স্থান দখলমুক্ত রাখতে হবে। জনসাধারণের সুবিধা অসুবিধা দেখার জন্য পৌরসভা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্ত।

অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

error: Content is protected !!