প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সাইফুল ইসলাম ধামরাই

ঢাকার ধামরাই উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুম উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
এসময় ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা মোঃ আতিকুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন