বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে নতুন স্বপ্নের কথা শোনালেন তারেক রহমান

Abdullah-Al-Muktadir
Abdullah-Al-Muktadir - Staff Reporter, Rajshahi Division প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম | 100 বার পড়া হয়েছে
রাজশাহীতে নতুন স্বপ্নের কথা শোনালেন তারেক রহমান

রাজশাহীতে আইটি পার্ক সচল ও আম সংরক্ষণে হিমাগারের ঘোষণা, পদ্মা ব্যারেজ ও হাসপাতাল হবে : বললেন তারেক রহমান।

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এসেছিলেন জনাব তারেক রহমান চেয়ারপার্সন বিএনপি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক রহমান চেয়ারম্যান বিএনপি।
সভাপতি করবেন আলহাজ্ব মামুন-অর-রশিদ, সভাপতি রাজশাহী মহানগর বিএনপি।
সঞ্চালনায় ছিলেন মাহফুজুর রহমান রিটন , সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি।
প্রথমে জাতীয় সংগীত ও দলীয় গান পরিবেশন কুরআন তেলাওয়াত ও মুনাজাতে মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর দল শান্তিতে বিশ্বাসী এবং কোনো ধরনের বিবাদ বা সংঘাতের পথে হাঁটতে চায় না। তিনি বলেন, ‘আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব সঠিক তদন্ত করুন। প্রয়োজনে বিএনপি সহযোগিতা করবে, তবে বিচার হতে হবে স্বচ্ছ ও আইন অনুযায়ী।’বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।​রাজশাহীর উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘রাজশাহীর কথা বললেই পদ্মা নদীর নাম আসে। কিন্তু আজ পদ্মা, তিস্তা বা ব্রহ্মপুত্রে পর্যাপ্ত পানি নেই। পানির প্রবাহ নিশ্চিত করা জরুরি। ধানের শীষের সরকার গঠিত হলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ হাতে নেব।’​তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্পের ধারাকে আরও আধুনিক ও শক্তিশালী করে দেশকে পুনরায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে।​রাজশাহীকে ‘শিক্ষানগরী’ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এখানে উচ্চশিক্ষিত যুবক থাকলেও পর্যাপ্ত কর্মসংস্থান নেই। আমরা রাজশাহীর আইটি পার্ককে পূর্ণাঙ্গভাবে সচল করব। এছাড়া আম চাষিদের ভাগ্য উন্নয়নে আধুনিক হিমাগার ও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।’​আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এই নির্বাচনেই সিদ্ধান্ত হবে দেশ গণতন্ত্রের পথে চলবে নাকি অন্য পথে। আমরা সাধারণ মানুষের জন্য “ফ্যামিলি কার্ড” এবং কৃষকদের জন্য “কৃষি কার্ড” চালু করব।’
​এছাড়াও নির্বাচিত হলে রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
​বক্তব্যের শুরুতেই স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আপনাদের সাথে সরাসরি দেখা হলো। সর্বশেষ ২০০৪ সালে এসেছিলাম। আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া এই দেশ গড়েছেন। আমাদের মূলমন্ত্র—করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’​রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।উপস্থিত ছিলেন, হারুন উর -রশীদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু সাইদ চাঁদ সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ​দুপুর থেকেই রাজশাহীর মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। জনসভা ঘিরে পুরো শহরে ব্যাপক নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম
শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন

নীলফামারীর ডিমলা উপজেলার চাপানীহাট(ফেডারেশন সংলগ্ন) ডালিয়া,টু জলঢাকা সড়কের পাশে অবস্থিত দেবপর্ণ শিশু নিকেতন’ এখন শিশু শিক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাবপ্রতিষ্ঠানটি অল্প সময়ে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য—শিশুদের আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বিত চর্চা। শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। আধুনিক পাঠ্যক্রমের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, চারিত্রিক উন্নয়ন, শৃঙ্খলা ও মূল্যবোধ শেখানো হয় শিশুদের শৈশব থেকেই।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। পাঠদান পরিচালনায় রয়েছেন একঝাঁক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকা। পরিচালনা পর্ষদে রয়েছেন ৫ জন নিবেদিত প্রাণ সদস্য, যাঁরা নিয়মিত শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী নরায়ন রায় যিনি একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, তিনি জানান,শুধু পরীক্ষার ফল নয়, আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। সুশিক্ষিত ও নৈতিক গুণে গুণান্বিত নাগরিক তৈরিই আমাদের মূল লক্ষ্য।
প্রতিবছর দেবপর্ণ শিশু নিকেতন শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এবং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখযোগ্যভাবে, প্রতিবছরই শতভাগ পাসের হার অর্জন করে, এই কৃতিত্বের পেছনে রয়েছে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা।
শিক্ষকরা জানান,আমরা শিশুকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি না। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, কাব্যচর্চা, ধর্মীয় জ্ঞান ও আচরণগত শিক্ষার ওপর গুরুত্ব দেই। ফলে শিশুদের ভিত শক্ত হচ্ছে।
দেবপর্ন শিশু নিকেতন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের কারখানা—যেখানে শিশুরা গড়ে উঠছে আলোকিত ভবিষ্যতের নির্মাতা হিসেবে।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২৩ পিএম
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত গ্রামের অসহায় দুস্থ পরিবারের মধ্যো ২০২৫-২০২৬ অর্থ বছরের ভি ডব্লিউ বি কার্ডধারী ৩৭৪ জন সদস্যদের কে বিনামুল্যে ৩০ কেজি হারে প্রত্যেক কে ০১ বস্তা করে চাউল দেওয়া হয়।

এ সময় ভি ডব্লিউ বি কার্ডধারীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

প্রত্যেক ভি ডডব্লিউ বি কার্ডধারী সদস্যদেরকে ৩০ কেজি করে চাউল দেওয়া হয়।

ভি ডব্লিউ বি চাউল শুরু হয় বেলা ১১:০০ টার সময়। চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়্যারম্যান ( ভারপ্রাপ্ত ) মোঃ নিজাম উদ্দীন ইউনিয়ন পরিষদের সচিব/ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান , ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আতিকুর রহমান উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা দামুড়হুদা চুয়াডাঙ্গা। মোছাঃ সাবিনা ইয়াসমিন ইউপি সদস্য ওয়ার্ড নং-০২ মোঃ জাহাঙ্গীর আলম ইউপি সদস্য ওয়ার্ড নং-০৩ মোঃ আব্দুল হান্নান ইউপি সদস্য ওয়ার্ড নং-০৪ মোঃ শহিদুল ইসলাম ইউপি সদস্য ওয়ার্ড নং-০৫ মোঃ রিকাত আলী ইউপি সদস্য ওয়ার্ড মোছাঃ রওশনারা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০১.০২.০৩ মোছাঃ রহিমা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০৭.০৮.০৯ ইউপি হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম ( মিলন)

এছাড়াও আরও উপস্থিত ছিলো দামুড়হুদা উপজেলা হাউলী ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ ইউসুফ আলী , বাংলাদেশ জামায়েত ইসলামীর হাউলী ইউনিয়ন আমীর মোঃ ওবাইদুল হক সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম
রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়ানোর সময় এক দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষকের নাম রুহুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং সাকোয়াঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন এলাকায় ‘উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা’ ভবনে বিদ্যালয়ের ক্লাস শেষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন রুহুল আমিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের মতোই প্রাইভেট পড়তে যায় কয়েকজন শিক্ষার্থী। ভুক্তভোগী ওই ছাত্রীও সেখানে উপস্থিত ছিল। অভিযোগে বলা হয়, প্রাইভেট চলাকালে একপর্যায়ে সুযোগ বুঝে ছাত্রীটিকে একা পেয়ে তাকে পাশবিক নির্যাতন, স্পর্শকাতর স্থানে হাত, ধর্ষণের চেষ্টা চালান এই শিক্ষক।
এ সময় ভুক্তভোগী ছাত্রীটি ভীতসন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। পরে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনা তার মাকে জানায়। ঘটনার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রতিবাদী স্বর উচ্চারিত হয়।
ঘটনা জানাজানি হওয়ার পর পরই বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় কাজ্জী বলেন, “রুহুল আমিন আমাদের বিদ্যালয়ের শিক্ষক। তার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিষয়টি আমলে নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”
অভিভাবক ও এলাকার সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!