শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ২:৩৩ পিএম | 87 বার পড়া হয়েছে
পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত

পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। বেইজিংয়ের দূতাবাস সোমবার এই খবর জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদী একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

এএফপি’র এক সাংবাদিক রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পাকিস্তানের দক্ষিণ মেগাসিটি করাচিতে বিস্ফোরণের শব্দ শুনেছেন। করাচি থেকে এএফপি জানায়।

দক্ষিণ সিন্ধু প্রদেশের আঞ্চলিক সরকার এক্সে এক পোস্টে বলেছে, বিমানবন্দরের মহাসড়কে একটি ‘ট্যাঙ্কার’ বিস্ফোরিত হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে দাবি করে বলেছে, তারা করাচির বিমানবন্দর থেকে আসা ‘চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ-স্তরের কনভয়কে টার্গেট করে এই হামলা চালিয়েছে।’
পাকিস্তানে বেইজিং দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, চীনের অর্থায়নে পরিচালিত পোর্ট কাসিম বিদ্যুৎ প্রকল্পের কর্মীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী হামলা’ চালানো হলে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন।
দূতাবাস জানিয়েছে, হামলায় একজন চীনা এবং বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।
দূতাবাস স্থনীয় কর্তৃপক্ষকে ‘হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং খুনিদের কঠোর শাস্তি এবং একই সাথে চীনা নাগরিক, প্রতিষ্ঠান এবং প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ গ্রহণের’ আহ্বান জানিয়েছে।

 

সূত্র: বাসস

সাকলাইন স্মরণ করলেন প্রয়াত বাবাকে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম
সাকলাইন স্মরণ করলেন প্রয়াত বাবাকে

বিপিএলের শেষ আসরে রাজশাহী ওয়ারিয়র্স হল চ্যাম্পিয়ন। প্রথমবার বিপিএলে খেলেই বাজিমাত করলেন আব্দুল গফফার সাকলাইন।
ফাইনালে ৩.৫ ওভারে ২৪ রানে ১ উইকেট — আর পুরো টুর্নামেন্টে ৯ ম্যাচে ৯ উইকেট + ব্যাট হাতে ৫৪ রান।
ম্যাচ শেষে কথা বলতে গিয়ে সাকলাইন স্মরণ করলেন প্রয়াত বাবাকে—
“উনার ইচ্ছা ছিল আমার খেলা টিভিতে দেখবেন… আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। আপনাদের দোয়া চাই।”
সত্যি—কখনও কখনও জয়ের মুহূর্তেও হৃদয়ে চাপা থাকে অসম্পূর্ণ স্বপ্ন।

ম্যাচ না খেলাদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম
ম্যাচ না খেলাদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে ট্রফি জিতেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। পুরো আসরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে ফেভারিট ছিল রাজশাহী, আর ফাইনালে এসে সেটারই প্রমাণ। তবে সবচেয়ে সুন্দর দিক—জয়ের পর শান্ত কৃতিত্ব দিয়েছেন সেই ক্রিকেটারদেরও, যারা এক ম্যাচও খেলতে পারেননি! জিসান, ওয়াসি, শুভ্রদের মতো তরুণরা ডাগআউটে বসেই দলকে সাপোর্ট দিয়ে গেছে। শান্ত বলেছেন, “তাদের সাপোর্টই সিদ্ধান্তগুলো সহজ করেছে।” ম্যাচ না খেললেও অনুশীলনে শতভাগ দেওয়া—এটাই বড় ক্রিকেটারের মানসিকতা, বলে মন্তব্য রাজশাহী অধিনায়কের।

বিসিবিকে সাধুবাদ শরিফুলের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম
বিসিবিকে সাধুবাদ শরিফুলের

ভারতে না গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানালেন পেসার শরিফুল ইসলাম। বললেন, “বিসিবি আমাদের অভিভাবক, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই।”