বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

পাবনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত 

Md. Omar Faruk (Sunny)
Md. Omar Faruk (Sunny) - Staff Reporter, Pabna District প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম | 59 বার পড়া হয়েছে
পাবনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত 

পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সহকারী পরিচালক পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. রফিকুল হাসান, র‌্যাবের কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, বার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু ও সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়াসহ পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেটবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পুলিশ সুপার পিবিআই, পুলিশ সুপার সিআইডি ও নির্বাহী প্রকৌশলীবৃন্দের প্রতিনিধি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধি, জেলা সুপার, প্রবেশন কর্মকর্তা এবং বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু হয়। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম। স্বাগত বক্তব্য শেষে সম্মেলনের ফোকাল পার্সন হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ম্যাজিস্ট্রেসির বিগত ৪ বছরের মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আইনে নির্ধারিত প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দায়বদ্ধতার বিষয়ে উপস্থাপন করেন। ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, বিচার কার্যক্রমে পুলিশি তৎপরতা আরও সুসংগঠিত করা এবং দ্রুততার সাথে ন্যায়বিচার নিশ্চিতে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় বিষয়ে উন্মুক্ত আলোচনায় সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে পাবনার পুলিশ সুপার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা ও মাদকের মামলায় পুলিশ অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে। বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা পুলিশ সার্বিক সহযোগিতায় সদা তৎপর। সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বিচার কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে সমন্বয়ের নিমিত্ত এই ধরণের সম্মেলনের ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে জেলা ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মেলনের সমাপনি বক্তব্য দেন সম্মেলনের সভাপতি পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। সমাপনি বক্তব্যে তিনি আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে এবং দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হতে দিকনির্দেশনা প্রদান করেন। সকলের সহযোগিতায় পাবনাতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম বেগবান করার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সম্মেলনে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই চর্চার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম, আবার কখনো কোনো হিরের ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানো মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।
তবে এবার কোনো গুঞ্জন বা লুকোছাপা নয়, বরং নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন এই অভিনেত্রী। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’
কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই শুনেই শো-র সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘ম্যাম, অমৃতসরের কুলচার ওপর সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।’

‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে তার তুরুপের তাস এবার ‘প্রিন্স’। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মনে ছিল টানটান উত্তেজনা।
সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ঠিক দুপুর ১২টায় প্রকাশ পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক বা টিজার।
সিনেমাটির ‘ফার্স্টলুক’ পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শাকিব খানের নতুন রূপ আর রহস্যময় আবহ দর্শকদের কৌতূহল উসকে দিয়েছে কয়েক গুণ।
পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি উন্মুক্ত করা হবে। সিনেমাটির পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে।
কারিগরি দিক থেকেও চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে। সব মিলিয়ে আসন্ন ঈদে ‘প্রিন্স’ যে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত, টিজার প্রকাশের তারিখ ঘোষণাতেই তার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম
আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

বর্তমান সময়ে শোবিজ জগতের তারকাদের রাজনৈতিক ময়দানে নাম লেখানো কোনো নতুন ঘটনা নয়। ওপার বাংলার দেব থেকে শুরু করে কোয়েল একাধিক জনপ্রিয় মুখ এখন সক্রিয় রাজনীতির মাঠে। তবে ইন্ডাস্ট্রির হাই প্রোফাইল তারকা হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় এই আঙিনা থেকে দূরে রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
টলিউডের প্রথম সারির অনেক শিল্পী যখন সিনেমা এবং রাজনীতির মাঠ একসঙ্গে সামলাচ্ছেন, তখন ঋতুপর্ণা কেন ব্যতিক্রম? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করেছেন অভিনেত্রী নিজেই।
রাজনীতিতে যোগ না দেওয়ার কারণ হিসেবে ঋতুপর্ণা স্পষ্ট জানান, তিনি রাজনীতির মারপ্যাঁচ একেবারেই বোঝেন না।
তার ভাষ্যমতে, ‘আমি রাজনৈতিক ব্যাপারটা কিছুই বুঝি না। এমনকি নিজের ব্যক্তিগত জীবনের বা ইন্ডাস্ট্রির পলিটিক্সও আমি বুঝি না। যার ফলে আমাকে বারবার হোঁচট খেতে হয়। যে বিষয়টি নিয়ে আমার সঠিক ধারণা নেই, সেখানে আমি কাজ করতে চাই না।’
রাজনীতির চেয়ে নিজের অভিনয় জীবনকে সমৃদ্ধ করতেই বেশি আগ্রহী এই তারকা। ঋতুপর্ণা আরও বলেন, ‘আমি একজন শিল্পী। আমি সবসময় আমার শৈল্পিক সত্তাকে প্রাধান্য দিতে চাই এবং আমার শিল্পী জীবনকে আরও উন্নত করতে চাই। শিল্পী হিসেবে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমার আসল সার্থকতা।’

error: Content is protected !!