রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

টাঙ্গাইল-২ আসনে মোহাম্মদ হুমায়ুন কবিরের সমর্থনে স্বাগত মিছিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম | 77 বার পড়া হয়েছে
টাঙ্গাইল-২ আসনে মোহাম্মদ হুমায়ুন কবিরের সমর্থনে স্বাগত মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় নির্বাচনী জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবিরের সমর্থনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়াও ভূঞাপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ ২০২৬-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাগণ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নগরীর সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। যানজট ও হকার নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশকনিরোধী ওষুধ, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারে কার্যক্রম চলমান।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, নিয়মিত নতুন প্রকল্প গুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তাগাছা টু সত্রাশিয়া বাইপাস সড়ক দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ সাতটি কাজ চলমান। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষ প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মজুদকৃত সার মনিটরিং ও প্রণোদনা কার্যক্রমে যাচাই-বাছাইপূর্বক তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান।

সভাপতি বলেন , আসন্ন ২৬ মার্চ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচিগুলোতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণদের পেশাদারিত্বের জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবহন বিভাগের সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ দাপ্তরিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে উল্লেখ করেন। সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বিভাগীয় জেলা তথ্য অফিস ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে ভূমি অফিসে অনিয়মের পাহাড়: ৭৫ দিনেও নামজারি পাননি পঙ্গু ফরিদ

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম
কটিয়াদীতে ভূমি অফিসে অনিয়মের পাহাড়: ৭৫ দিনেও নামজারি পাননি পঙ্গু ফরিদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি ও অনিয়মের অভিযোগ উঠেছে। দিনের পর দিন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, উল্টো পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

​রোববার (১৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের বারান্দায় মাটিতে বসে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন উপজেলার ইন্দুয়াইল গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া। তার দুটি পা-ই অচল। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গত আড়াই মাস (৭৫ দিন) ধরে তিনি ঘুরছেন স্ত্রীর নামে একটি ই-নামজারি (খারিজ) আবেদনের নিষ্পত্তির জন্য।

​ভুক্তভোগী ফরিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ, দুইটা পা অচল। মাটিতে বসে বসে টেনে টেনে চলতে হয়। স্ত্রীর নামে খারিজের আবেদনের জন্য গত ২০-২৫ দিন নিজে এই অফিসে আইছি। এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি), মৌলভী স্যারসহ সবার দ্বারে দ্বারে গেছি। কিন্তু কাজ হয় না; সবাই শুধু এক রুম থেকে অন্য রুমে পাঠায়। এতদিন ধইরা ঘুরতাছি, কবে কাজ শেষ হবে আল্লাহ জানে।”

​একই অফিসের অব্যবস্থাপনার শিকার অষ্টঘড়িয়া গ্রামের বাসিন্দা মুকুল মিয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই অফিসে নামজারির পেছনে ছুটতে ছুটতে আমার চার জোড়া জুতা ছিঁড়ে গেছে। শেষে ঝগড়াঝাঁটি করে তবেই কাজ করাতে পেরেছি। এখানে স্বাভাবিকভাবে কাজ পাওয়া দুষ্কর।”

​নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, কটিয়াদী উপজেলা ভূমি অফিসে ‘টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না’। অদৃশ্য সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। বিশেষ করে দালাল চক্র ও অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে সেবার নামে চলছে হয়রানি।

​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মহরম শরিফুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মহরম শরিফুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মহরম শরিফুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সিনিয়র সহ-সভাপতি হাকীম মোঃ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ হাকীম এ কে এম নুরুজ্জামান, মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ শাহিনুর আলম, এবং ছাত্র অধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আইনল মিয়া, মোঃ ফাইজুল ইসলাম, মোঃ জাকির হোসেনসহ এলাকার যুব সমাজ এবং গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

error: Content is protected !!