রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

চকরিয়া উপজেলা প্রতিনিধি

বদরখালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আহসানুল কাদের চৌধুরী সাব্বির এর পক্ষ থেকে শুভেচ্ছা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৪৯ পিএম | 8 বার পড়া হয়েছে
বদরখালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আহসানুল কাদের চৌধুরী সাব্বির এর পক্ষ থেকে শুভেচ্ছা

ঈদ মানেই খুশির মুহূর্ত, ঈদ মানেই প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নেওয়া। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা আসে নতুন আশা, ভালোবাসা ও মিলনের বার্তা নিয়ে। এই শুভ দিনে বন্ধু, পরিবার, প্রিয় মানুষ বা প্রবাসে থাকা আত্মীয়কে জানাই ঈদ মোবারক।

ঈদ মোবারক! পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে আপনার ও আপনার পরিবারের সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।ঈদের এই অনাবিল আনন্দ আপনার হৃদয়ে প্রশান্তি বয়ে আনুক। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।

রোজার শেষে এলো খুশির ঈদ। এই আনন্দ যেন আপনার জীবনের প্রতিটি দিনকে রাঙিয়ে দেয়। ঈদ মোবারক!পুরানো সব অভিমান ভুলে গিয়ে চলো মেতে উঠি ঈদের আনন্দে। তুই আর তোর পরিবার ভালো থাকিস সব সময়। ঈদ মোবারক বন্ধু!

দূরত্ব যতই হোক, ঈদের আনন্দ আমাদের হৃদয়ে সবসময় এক। শুভ ঈদ মোবারক!চাঁদ হাসে আর তারা মেলা করে, আমার শুভেচ্ছা পৌঁছে যাক তোমার দুয়ারে। ঈদ মোবারক!

আল্লাহর রহমত আপনার ওপর বর্ষিত হোক এবং আপনার সকল ত্যাগ ও ইবাদত কবুল হোক। আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

প্রার্থনা করি এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক অপার রহমত ও বরকত। আপনার দিনটি আনন্দময় হোক। ঈদ মোবারক!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনার জীবন সাফল্য ও শান্তিতে ভরে উঠুক। ঈদের এই আনন্দ আপনার কর্মজীবনে নতুন প্রেরণা জোগাক। শুভ ঈদুল ফিতর!

“রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত শেষে এলো খুশির ঈদ। আপনার জীবন হোক ঈদের চাঁদের মতো আলোয় ভরা, আনন্দে ও ভালোবাসায় উদ্ভাসিত। ঈদ মোবারক!”

“ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে শান্তি। আসুন, এই বিশেষ দিনে একে অপরের পাশে থাকি, সুখ-দুঃখ ভাগাভাগি করি। আপনার জীবন আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!”

“সফলতা ও শান্তির পথে আল্লাহ আপনাকে সহায়তা করুন। পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক অফুরন্ত আনন্দ ও ভালোবাসার বার্তা। আপনার ও আপনার পরিবারের জন্য রইলো শুভকামনা। ঈদ মোবারক!”

“রমজানের ত্যাগ ও সংযমের পর খুশির বার্তা নিয়ে এলো ঈদ। এই আনন্দঘন মুহূর্ত সবার মাঝে ছড়িয়ে পড়ুক, হৃদয় ভরে উঠুক ভালোবাসায়। ঈদ মোবারক!”

“ঈদের চাঁদের আলোয় ভরে উঠুক আপনার মন, প্রিয়জনদের সঙ্গে কাটুক অসাধারণ মুহূর্ত। আল্লাহ আপনার সকল প্রার্থনা কবুল করুন। ঈদ মোবারক!”

“ঈদ শুধু উৎসব নয়, এটি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। ধনী-গরিব, ছোট-বড় সবাই একসঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিক। ঈদ মোবারক!”

“আল্লাহর রহমত আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। সব দুঃখ-কষ্ট দূর হোক, ঈদ নিয়ে আসুক অফুরন্ত আনন্দ। ঈদ মোবারক!”

“ঈদের দিনে সবার মন ভরে উঠুক খুশির আমেজে, নতুন পোশাক, মিষ্টি খাবার ও প্রিয়জনের ভালোবাসায় কাটুক ঈদ। ঈদ মোবারক!”

“পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমাদের জীবন সুখ, শান্তি ও ভালোবাসায় পূর্ণ করে দিন। ঈদ মোবারক!”

“ঈদ মানেই নতুন সূর্য, নতুন হাসি, নতুন আনন্দ! এই ঈদ হোক ভালোবাসায় ভরা, খুশিতে উজ্জ্বল। সবাইকে জানাই হৃদয় থেকে ঈদ মোবারক!”

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ

‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গুলিতে নিহত হয়েছেন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখ। শনিবার রাতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।


‎উদয়পুর বাজার থেকে ফেরার পথে হামলা
‎স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় দশটার দিকে উদয়পুর বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটছিলেন সোহাগ শেখ। বাড়ি ফেরার সময় উদয়পুরের পানবাজার এলাকার একটি পাবলিক টয়লেটের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আকস্মিক এই হামলার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

‎হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
‎গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল।

‎নিহত সোহাগ শেখের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর। তিনি উদয়পুর গ্রামের বাসিন্দা এবং আবু দাউদ শেখের ছেলে। একসময় তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি উদয়পুর বাজারে তার একটি হার্ডওয়্যার ব্যবসাও ছিল।

‎মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানিয়েছেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক বিরোধ নাকি রাজনৈতিক দ্বন্দ্ব—তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

‎এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ ২০২৬-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাগণ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নগরীর সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। যানজট ও হকার নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশকনিরোধী ওষুধ, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারে কার্যক্রম চলমান।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, নিয়মিত নতুন প্রকল্প গুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তাগাছা টু সত্রাশিয়া বাইপাস সড়ক দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ সাতটি কাজ চলমান। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষ প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মজুদকৃত সার মনিটরিং ও প্রণোদনা কার্যক্রমে যাচাই-বাছাইপূর্বক তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান।

সভাপতি বলেন , আসন্ন ২৬ মার্চ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচিগুলোতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণদের পেশাদারিত্বের জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবহন বিভাগের সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ দাপ্তরিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে উল্লেখ করেন। সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বিভাগীয় জেলা তথ্য অফিস ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে ভূমি অফিসে অনিয়মের পাহাড়: ৭৫ দিনেও নামজারি পাননি পঙ্গু ফরিদ

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম
কটিয়াদীতে ভূমি অফিসে অনিয়মের পাহাড়: ৭৫ দিনেও নামজারি পাননি পঙ্গু ফরিদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি ও অনিয়মের অভিযোগ উঠেছে। দিনের পর দিন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, উল্টো পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

​রোববার (১৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের বারান্দায় মাটিতে বসে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন উপজেলার ইন্দুয়াইল গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া। তার দুটি পা-ই অচল। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গত আড়াই মাস (৭৫ দিন) ধরে তিনি ঘুরছেন স্ত্রীর নামে একটি ই-নামজারি (খারিজ) আবেদনের নিষ্পত্তির জন্য।

​ভুক্তভোগী ফরিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ, দুইটা পা অচল। মাটিতে বসে বসে টেনে টেনে চলতে হয়। স্ত্রীর নামে খারিজের আবেদনের জন্য গত ২০-২৫ দিন নিজে এই অফিসে আইছি। এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি), মৌলভী স্যারসহ সবার দ্বারে দ্বারে গেছি। কিন্তু কাজ হয় না; সবাই শুধু এক রুম থেকে অন্য রুমে পাঠায়। এতদিন ধইরা ঘুরতাছি, কবে কাজ শেষ হবে আল্লাহ জানে।”

​একই অফিসের অব্যবস্থাপনার শিকার অষ্টঘড়িয়া গ্রামের বাসিন্দা মুকুল মিয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই অফিসে নামজারির পেছনে ছুটতে ছুটতে আমার চার জোড়া জুতা ছিঁড়ে গেছে। শেষে ঝগড়াঝাঁটি করে তবেই কাজ করাতে পেরেছি। এখানে স্বাভাবিকভাবে কাজ পাওয়া দুষ্কর।”

​নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, কটিয়াদী উপজেলা ভূমি অফিসে ‘টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না’। অদৃশ্য সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। বিশেষ করে দালাল চক্র ও অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে সেবার নামে চলছে হয়রানি।

​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!