বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

দাশুরিয়ায় সার বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

Md. Omar Faruk (Sunny)
Md. Omar Faruk (Sunny) - Staff Reporter, Pabna District প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম | 50 বার পড়া হয়েছে
দাশুরিয়ায় সার বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

পাবনার ঈশ্বরদীতে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সরকারি টিএসপি সার বোঝাই ট্রাকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বিএনপির দুই নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। কিন্তু রহস্যজনক কারণে ট্রাকে আগুন প্রদানকারী রিয়াদ ও তার সঙ্গীকে গ্রেফতার করা হয়নি।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা আইন কলেজের জিএস পরিচয় প্রদানকারী জাকির হোসেন খান জ্যাকি, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের তিনবারের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পরিচয়দানকারি আব্দুল্লাহ আল মামুন এবং ব্যবসায়ি পরিচয় প্রদানকারী আতাউল হক। তাদের তিনজনের বাড়িই পাবনার কালাচাঁদপাড়া। এদের বৃহস্পতিবার দিবাগত রাতে দাশুড়িয়া ট্রাফিকমোড় থেকে আটক করে ঈশ্বরদী থানায় নিয়ে যাওয়া হয়।
ক্ষতিগ্রস্থ ট্রাকের (চুয়াডাঙ্গা ট-১১-০৪৪২) চালক ঈশ্বরদী দাশুড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে ট্রাক চালক সুমন বলেন, তিনি যশোর নওয়াপাড়া সরকারি গোডাউন থেকে টিএসপি সার বোঝাই করে রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে দাশুড়িয়া মোড়ে ট্রাকের মবিল ট্যাংক ফেটে রাস্তায় মবিল পড়তে থাকে। তখন তিনি ট্রাকটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যান। এরপর তার ট্রাকের হেলপারকে মবিল পড়ে যাওয়া স্থানে বালু ফেলতে পাঠান। এরমধ্যে মোটরসাইকেল যোগে আসা ওই তিনজন মবিল পড়ে থাকা স্থানে মোটর সাইকেলের চাকা স্লিপ করে পড়ে যান। তখন স্থানীয় যুবক রিয়াদ ও অজ্ঞাত আরো একজন মিলে মোটর সাইকেলে আসা তিনজনকে গ্যারেজে নিয়ে এসে বাক বিতন্ডাসহ মারপিট শুরু করেন। এক পর্যায় রিয়াদসহ অপরজন ট্রাকে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে ট্রাকের ভিতরে থাকা নগদ ৩৫ হাজার টাকা চুরি করে ও মোবাইল ফোনটি ভাংচুর করে। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও আদালতে প্রেরণকারী ওই তিনজন ট্রাকে আগুন ধরিয়ে দেয়ার সঙ্গে জড়িত নয়। তারপরও পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় বলে জানান সুমন।
চালক সুমন আরো বলেন, ট্রাকে আগুন ধরিয়ে দেয়ায় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভান। এসময় রিয়াদ ও তার অপর সঙ্গী পালিয়ে যান। অগ্নিকান্ডে বেশ কিছু বস্তা সার পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। আইনগত পদক্ষেপ নেয়ার জন্য থানা থেকে তাকে ডাকা হবে জানিয়ে মোবাইল ফোন নম্বর নিয়ে গেলেও পরবর্তিতে তাকে আর ডাকা হয়নি বলেও জানান সুমন।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের তিনবারের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পরিচয়দানকারি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা রাতে পাবনা জেলা বিএনপির আহবায়ক ও ঈশ্বরদী-আটঘরিয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়ি সাহাপুরে গিয়ে দেখা করে তিনজন মোটর সাইকেল যোগে পাবনায় ফিরছিলাম। পথে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে রাস্তায় পড়ে থাকা মবিলের কারণে মোটর সাইকেলের চাকা পিছলে দূর্ঘটনার শিকার হই। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানা নিয়ে যায়’। তবে তারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়ার সঙ্গে জড়িত নন বলে দাবী করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুমিনুজ্জামান বলেন, আটককৃত তিনজনকে ১৫১ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই কথা জানিয়ে তিনি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর কয়েকবার সরকারি মোবাইল নম্বরে কল দেয়া হলে ওসি কল রিসিভ না করে কেটে দেন।

ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই চর্চার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম, আবার কখনো কোনো হিরের ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানো মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।
তবে এবার কোনো গুঞ্জন বা লুকোছাপা নয়, বরং নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন এই অভিনেত্রী। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’
কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই শুনেই শো-র সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘ম্যাম, অমৃতসরের কুলচার ওপর সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।’

‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে তার তুরুপের তাস এবার ‘প্রিন্স’। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মনে ছিল টানটান উত্তেজনা।
সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ঠিক দুপুর ১২টায় প্রকাশ পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক বা টিজার।
সিনেমাটির ‘ফার্স্টলুক’ পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শাকিব খানের নতুন রূপ আর রহস্যময় আবহ দর্শকদের কৌতূহল উসকে দিয়েছে কয়েক গুণ।
পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি উন্মুক্ত করা হবে। সিনেমাটির পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে।
কারিগরি দিক থেকেও চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে। সব মিলিয়ে আসন্ন ঈদে ‘প্রিন্স’ যে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত, টিজার প্রকাশের তারিখ ঘোষণাতেই তার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম
আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

বর্তমান সময়ে শোবিজ জগতের তারকাদের রাজনৈতিক ময়দানে নাম লেখানো কোনো নতুন ঘটনা নয়। ওপার বাংলার দেব থেকে শুরু করে কোয়েল একাধিক জনপ্রিয় মুখ এখন সক্রিয় রাজনীতির মাঠে। তবে ইন্ডাস্ট্রির হাই প্রোফাইল তারকা হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় এই আঙিনা থেকে দূরে রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
টলিউডের প্রথম সারির অনেক শিল্পী যখন সিনেমা এবং রাজনীতির মাঠ একসঙ্গে সামলাচ্ছেন, তখন ঋতুপর্ণা কেন ব্যতিক্রম? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করেছেন অভিনেত্রী নিজেই।
রাজনীতিতে যোগ না দেওয়ার কারণ হিসেবে ঋতুপর্ণা স্পষ্ট জানান, তিনি রাজনীতির মারপ্যাঁচ একেবারেই বোঝেন না।
তার ভাষ্যমতে, ‘আমি রাজনৈতিক ব্যাপারটা কিছুই বুঝি না। এমনকি নিজের ব্যক্তিগত জীবনের বা ইন্ডাস্ট্রির পলিটিক্সও আমি বুঝি না। যার ফলে আমাকে বারবার হোঁচট খেতে হয়। যে বিষয়টি নিয়ে আমার সঠিক ধারণা নেই, সেখানে আমি কাজ করতে চাই না।’
রাজনীতির চেয়ে নিজের অভিনয় জীবনকে সমৃদ্ধ করতেই বেশি আগ্রহী এই তারকা। ঋতুপর্ণা আরও বলেন, ‘আমি একজন শিল্পী। আমি সবসময় আমার শৈল্পিক সত্তাকে প্রাধান্য দিতে চাই এবং আমার শিল্পী জীবনকে আরও উন্নত করতে চাই। শিল্পী হিসেবে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমার আসল সার্থকতা।’

error: Content is protected !!