নির্বাচনকে সামনে রেখে ৮ বিভাগীয় টিম গঠনের সিদ্ধান্ত
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আজ ১৭ই জানুয়ারি, রোজ শনিবার বিকেল ৫ ঘটিকায় এক গুরুত্বপূর্ণ সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ শিকদার।
সভায় উপস্থিত ছিলেন মোঃ তৈয়ব উল্লাহ পাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ছালেহ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে নির্বাচন পরিচালনায় ৮টি বিভাগীয় টিম গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্টদের ভবিষ্যৎ কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।














