বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

জামায়াত ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বের সুফল যাবে বিএনপির ঘরে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম | 65 বার পড়া হয়েছে
জামায়াত ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বের সুফল যাবে বিএনপির ঘরে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বের সুফল যাবে বিএনপির ঘরে। এমনই ধারণা বিভিন্ন আসনের ভোটারদের। নিজেদের এলাকা বরিশালে তিন থেকে চারটি আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রায় সমসংখ্যক আসনে জামায়াতে ইসলামীরও রয়েছে শক্ত অবস্থান। ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যের কারণেই সৃষ্টি হয়েছিল এই পরিস্থিতির। তবে সেই অবস্থান এখন হারাতে বসেছে তারা। ভোট ভাগ হলে দুর্বল হবে তাদের অবস্থান। ফলে জিতে যাবে ধানের শীষ। শেষ পর্যন্ত সমঝোতা না হলে এখানে ২-৩টির বেশি আসন পাবে না জামায়াত ও চরমোনাই। বিভিন্ন এলাকা থেকে মিলছে এমনই তথ্য।
বরিশালের ২১টি নির্বাচনি এলাকার মধ্যে ২০টিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জোটকে ছাড়া হয়েছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনি এলাকা। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের জন্য আসনটি ছেড়েছে তারা। ইসলামী আন্দোলনের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের আসন বলে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল। এদিকে ইসলামী আন্দোলনও একটি আসন রেখে মনোনয়ন দাখিল করেছে ২০টি নির্বাচনি এলাকায়। জামায়াত নেতা মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আসন পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী)-এ কোনো প্রার্থী দেয়নি তারা। এখানে নির্বাচন করছেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। সাঈদীর আরেক ছেলে শামিম সাঈদীর পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেসারাবাদ) এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের পটুয়াখালী-২ (বাউফল) আসনেও মনোনয়ন দাখিল করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা। জয়ের সম্ভাবনা থাকা আসনগুলোতে এভাবে পালটাপালটি মনোনয়ন দাখিলের ঘটনাতেই পরিষ্কার হয়ে গেছে জামায়াত আর ইসলামী আন্দোলনের বিরোধ। এ নিয়ে অবশ্য আরও কয়েক দিন আগে থেকেই মিলছিল আভাস। ৮ দলের ঐক্যে এনসিপি-এবি পার্টিসহ আরও তিন দলের যোগদানের দিন যা অনেকটা পরিষ্কার হয়।

মনোনয়ন দাখিলের এই লড়াইয়ে এখন সবচেয়ে বেশি আলোচিত বরিশাল অঞ্চল। কেননা এখানেই সূতিকাগার চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দরবার শরিফ চরমোনাই পীরের। স্বভাবতই বরিশালে তাদের সাংগঠনিক শক্তি আর জনসমর্থনও বেশি। যদিও এখানকার কোনো আসনেই কখনো জিততে পারেনি ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী। তবে প্রতিটি নির্বাচনি এলাকাতেই রয়েছে তাদের নিজস্ব ভোটব্যাংক। এই ভোটব্যাংকের সঙ্গে জামায়াতসহ অন্য ইসলামী দলগুলোর ঐক্য মিলে তাদের জন্য সম্ভাবনা হয়ে ওঠে এখানকার ৩-৪টি আসন। এসব আসন হচ্ছে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), বরিশাল-৫ (সদর), বরিশাল-৬ (বাকেরগঞ্জ) ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী)। একইভাবে জামায়াতও তাদের শক্ত অবস্থানের জানান দেয় তিনটি আসনে। এগুলো হলো-পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পটুয়াখালী-২। এছাড়া বিভাগের অন্য ১৪টি আসনেও তৈরি হয় বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ ইসলামী দলগুলোর লড়াইয়ের সম্ভাবনা। সেই সম্ভাবনা এখন হারিয়ে যেতে বসেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বে। ঐক্য না টিকলে বরিশালে একটি আসনও তারা পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। যে সংশয় নিশ্চিত করছে এসব আসনে বিএনপি প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা।
বরিশালে এখন পর্যন্ত একটিমাত্র আসনে জয়ের রেকর্ড আছে জামায়াতে ইসলামীর। সেটি মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পিরোজপুর-১। ’৯৬-এর নির্বাচনে ২৮০ ভোটের ব্যবধানে এখানে জেতেন তিনি। সেবার এককভাবে নির্বাচন করেছিল জামায়াত। ২০০১-এ জোটবদ্ধ বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে জিতলেও মরহুম সাঈদীর প্রাপ্ত ভোট ছিল পরাজিত প্রার্থীর তুলনায় মাত্র সাত হাজার বেশি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যখন বিএনপি-জামায়াত তখন চরমোনাইয়ের ভোটকে ধরা হয়েছিল জয়ের নিয়ামক শক্তি হিসাবে। ঐক্য থেকে চরমোনাই চলে গেলে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে জামায়াতের জন্য। একই ঘটনা ঘটতে পারে বরিশাল সদর আসনে। এখানে ২৫ থেকে ৩৩ হাজার ভোট পাওয়ার রেকর্ড রয়েছে ইসলামী আন্দোলনের। এর সাথে জামায়াতসহ ঐক্যের অন্য দলগুলোর ভোট যোগ হলে জয় পাওয়ার একটা সম্ভাবনা ছিল হাতপাখার। জামায়াত সরে গেলে অসম্ভব হয়ে যাবে সেই সম্ভাবনা। বরিশালের অন্য আসনগুলোতেও ঘটবে একই ঘটনা। ফলে সব আসনেই জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বিএনপির। বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা বলছেন, জামায়াত-চরমোনাইসহ ১১ দলের যে ঐক্য তা ছিল বিএনপির জন্য অশনিসংকেত। শেষ পর্যন্ত এই ঐক্য না থাকলে ধানের শীষের জয় ঠেকানো সম্ভব হবে না কারও পক্ষে।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এটা তো কোনো রাজনৈতিক জোট নয়, এটা হচ্ছে নির্বাচনি ঐক্য। আমরাই প্রথম বলেছি এই ঐক্যের কথা। আমাদের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমই প্রথম বলেছেন যে সব ইসলামী দল মিলে কেন্দ্রে একটি ব্যালট বাক্স পাঠানোর কথা। নির্বাচনি ঐক্যে যেখানে যে দলের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেখানে তারা প্রার্থী দেবে, এটাই তো হওয়ার কথা। সারা দেশের ১৪৩টি আসনে জয়ী হওয়ার মতো অবস্থা আছে আমাদের। অথচ পত্র-পত্রিকায় দেখছি আমাদের নাকি ৩৫টি আসন দেওয়া হচ্ছে। কে নিল এই সিদ্ধান্ত? বরিশাল অঞ্চলেই তো ১৮-১৯টি আসনে জয়ের সক্ষমতা রয়েছে আমাদের। তার পরও আমরা বলছি যে, আলাপ-আলোচনার মাধ্যমে সবকিছুর নিষ্পত্তি হোক। কিন্তু সেই আলোচনার পরিবেশও পাচ্ছি না। কেউ একজন কিছু একটা চাপিয়ে দিলেই যে মেনে নেব সেটা ভাবা ঠিক নয়। সারা দেশে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সমঝোতা যদি হয় তো ভালো, নয়তো সব আসনেই নির্বাচন করব।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বলেন, এখনই তো সব শেষ হয়ে যায়নি। আমরা আশাবাদী যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে।

উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা

দিশা আক্তারঃ স্টাফ রিপোর্টার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৩৮ এএম
উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা

রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন হোটেলে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা, ইফতার ও ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উত্তরার বিভিন্ন হোটেলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক জোরদার এবং আতিথেয়তা শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হোটেল শিল্প শুধু খাবার পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের থাকা, বিশ্রাম, নিরাপত্তা ও সম্মানজনক আতিথেয়তার একটি সমন্বিত সেবা ব্যবস্থা। একজন অতিথি যখন একটি হোটেলে আসেন, তখন তিনি শুধু একটি কক্ষ বা খাবারই পান না, বরং একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লাভ করেন।
বক্তারা আরও বলেন, উত্তরা বর্তমানে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও দ্রুত উন্নয়নশীল এলাকা। আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ক্রমবর্ধমান বাণিজ্যিক কার্যক্রমের কারণে এখানে প্রতিদিন দেশি-বিদেশি বহু মানুষের আগমন ঘটে। ফলে উত্তরা খুব স্বাভাবিকভাবেই একটি সম্ভাবনাময় হসপিটালিটি হাব হিসেবে গড়ে ওঠার সুযোগ রাখে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী হোটেল কর্মকর্তারা মনে করেন, মানসম্মত সেবা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং পেশাদার আতিথেয়তার মাধ্যমে উত্তরার হোটেল শিল্পকে আরও উন্নত করা সম্ভব। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত ঐক্যের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মিলনমেলার মাধ্যমে উত্তরার হোটেল শিল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১১মার্চ) রোজ বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পিত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাসিক সাধারণ সভায় উখিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত ও জনকল্যাণমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার। মাসিক সাধারণ সভার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পাই সেদিন কড়া নজরদারি রাখা হবে।

error: Content is protected !!